,

সৌদি আরবের জেদ্দায় মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫ বাংলাদেশি নিহত, আহত১১জন

আজকের কুমিল্লা ডট কম :
July 5, 2018
news-image

 

স্টাফ রিপোর্টার:

সৌদি আরবের জেদ্দা শহরে ৪জুলাই ভোরে এক মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ৫বাংলাদেশী অভিবাসী শ্রমিক নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১১জন বাংলাদেশী নাগরিক। ভোর ৬টার দিকে বাংলাদেশি শ্রমিকদের বহনকারী একটি মিনি বাস চাকাফেটে নিয়ন্ত্রণ হারিয়ে গেলে এ দুর্ঘটনাঘটে।

জেদ্দাস্থ বাংলাদেশ কনস্যুলেট থেকে নিহত একজনের পরিচয় নিশ্চিত করা হয়েছে।তিনি হলেন নড়াইল জেলার মহিষ ও লাগ্রামের মোহসিন হোসাইনের পুত্র মোঃ মনিরুলইসলাম। নিহতদের মরদেহ জেদ্দাস্থ কিং ফাহাদ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আহতদের মধ্যে দুজনের অবস্থা আশংকাজনক।

নিহত অন্য ৪ জনের পরিচয় নিশ্চিত হওয়াগেলে পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। দুর্ঘটনায় আহত বাংলাদেশিদের মধ্যে জেদ্দার কিং ফাহাদ হাসপাতালে ৪ জন, কিং আবদুল আজিজ হাসপাতালে ২জন, সৌদি জার্মান হাসপাতালে ৩ জন ও কিং আব্দুল্লাহ হাসপাতালে ২ জনচিকিৎসাধীন রয়েছেন।
আইনি প্রক্রিয়া শেষে নিহতদের মরদেহ দ্রুত বাংলাদেশে প্রেরণ করা হবে।