,

হাজীগঞ্জে মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মো. আব্দুল গফুরকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

আজকের কুমিল্লা ডট কম :
May 11, 2018
news-image

 

পাপ্পু মাহমুদ ,হাজীগঞ্জ ঃ

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৫নং হাজীগঞ্জ সদর ইউনিয়নের অলিপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন মো. আব্দুল গফুরকে( ৭৫) রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হয়েছে। শুক্রবার ভোরে তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহে —- রাজিউন। মৃত্যুকালে তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়েসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন।

শুক্রবার দুপুরে হাজীগঞ্জ উপজেলা মুক্তিযোদ্ধাগণ ও সহকারি কমিশনার (ভূমি) মো. জিয়াউল ইসলাম চৌধূরী, হাজীগঞ্জ থানা উপ-পরিদর্শক জসীম উদ্দীন মরদেহের সম্মুখে গার্ড অব অনার প্রদর্শন করেন। এ সময় মরহুমের পরিবারবর্গ, মুক্তিযোদ্ধা বি এম মহসিন নয়নসহ এলাকাবাসি উপস্থিত ছিলেন। একই দিন মাগরিবের নামাজের পর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরিবার সূত্রে জানা গেছে, তিনি দীর্ঘদিন কুমিল্লা সিএমএইচ হাসপাতালে বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। তাঁরা তিন ভাই প্রত্যক্ষ মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন।