রবিবার, ১০ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

হোমনায় স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর প্রোগ্রামে যুবলীগের পতাকা বিকৃত করে মিছিল

আজকের কুমিল্লা ডট কম :
ডিসেম্বর ২৫, ২০২১
news-image

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার হোমনায় যুবলীগের পতাকা বিকৃত করে  স্বাধীনতার সুবর্নজয়ন্তীর প্রোগ্রামে উপস্থিত হয়েছেন উপজেলা যুবলীগের সভাপতি খন্দকার নজরুল ইসলাম ও সাধারণ সম্পাদক কায়ছার আহমেদ বেপারী ।

এই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।ছবিতে দেখা যায় পতাকার নিচের অংশ সাদা আর উপরের অংশে সবুজ। প্রকৃতপক্ষে পতাকার নিচের অংশ সবুজ আর উপরের অংশে সাদা হবে।

যুবলীগের পতাকা বিকৃত করে উদযাপনের ঘটনায় নেতাকর্মীদের মাঝে চরম ক্ষোভ প্রকাশ করতে দেখা গেছে।  জনমনে প্রশ্ন উঠেছে যারা উপজেলা যুবলীগের নেতৃত্ব দেন তাঁরাই জানে না যুবলীগের পতাকার ধরণ, আকার বিষয়ে।  যারা যুবলীগের পতাকা সম্র্পকে জানে না তারা কিভাবে যুবলীগ করে? যাদের দলের পতাকার প্রতি নূন্যতম ধারণা নেই তারা কিভাবে পদে রয়েছে, তারা কিভাবে ভালো পদের আশা করেন?