,

কুমিল্লায় মাদকসহ ২ জন আটক

আজকের কুমিল্লা ডট কম :
July 22, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

১০ বিজিবির অধীনস্ত বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপির টহলদল গত ২১ জুলাই  বিকেল ৪ টায় শাহাপুর নামক স্থান হতে ৬০ টি ইয়াবা ট্যাবলেট (১৮,০০০/-) এবং ০১ টি বাইসাইকেলসহ (৫,০০০/-) ধৃত ১ জন মাদক ব্যবসায়ী মোঃ শাহ আলম (২০), পিতা-মৃত শাহ জাহান মিয়া, গ্রাম-কালিয়াঝুড়ি, পোষ্ট-কুমল্লিা, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

অন্য একটি অভিযানে বৌয়ারা বাজার (শাহাপুর পোষ্ট) বিওপির টহলদল গত ২১ জুলাই ২০১৮ তারিখ আনুমানিক ২৩০৫ ঘটিকায় শাহাপুর নামক স্থান হতে ২০ টি ইয়াবা ট্যাবলেটসহ (৬,০০০/-) ধৃত ১ জন মাদক ব্যবসায়ী মোঃ আব্দুল কুদ্দুস (৩২), পতিা-মৃত ইয়াছিন ঢালি, গ্রাম+পোষ্ট-জগন্নাথপুর, থানা-কোতয়ালী, জেলা-কুমিল্লাকে আটক করে কোতয়ালী থানায় হস্তান্তর করা হয়েছে।

এছাড়াও অন্যান্য বিত্তপির দায়িত্বপূর্ণ এলাকায় অভিযান পরিচালনা করে ভারতীয় ০৬ বোতল ফেন্সিডিল (২,৪০০/-) এবং ০১ টি মোটর সাইকেল (৩,০০,০০০/-) টাকা মালিকবিহীন অবস্থায় আটক করা হয়। আটককৃত মাদকদ্রব্য এবং অন্যান্য মালামালের আনুমানিক মূল্য ৩,৩১,৪০০/- (তিন লক্ষ একত্রিশ হাজার চারশত) টাকা। আটককৃত মাদক মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এবং অন্যান্য মালামাল কাষ্টমস অফিসে জমা করা হয়েছে।