,

৩ সেপ্টেম্বর কুমিল্লা জিলা স্কুল-২০০০ ব্যাচের পুর্নমিলনী, প্রস্তুতি সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
August 31, 2017
news-image

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লা জিলা স্কুল-২০০০ ব্যাচের পুর্নমিলনীর প্রস্তুতি সম্পন্ন হয়েছে। সেই মাহেন্দ্রক্ষণ এখন দ্বারপ্রান্তে। রি-ইউনিয়নে উপস্থিত থাকবেন ওই সময়ের প্রভাতি ও দিবা শাখার সফল ও আলোচিত ২৪ জন শিক্ষক।
৩ সেপ্টেম্বর রোববার বহু প্রতীক্ষিত ২০০০ ব্যাচের পুর্নমিলনী অনুষ্ঠিত হতে যাচ্ছে।

আয়োজনে যা যা থাকছেঃ
অনুষ্ঠানমালার প্রথম পর্বে থাকবে, দুপুর আড়াইটায় রেজিষ্ট্রেশন (টি শার্ট ও রিস্ট ব্যান্ড বিতরণ) , দুপুর আড়াইটায় জিলা স্কুল মাঠে শিক্ষার্থীদের গ্রুপ ছবি তোলা শেষে বিকেল ৩ টায় স্কুলের শহীদ মিনার বেদিতে পুষ্পস্তবক অর্পণ করা হবে। বিকেল ৩ টায় স্কুল প্রাঙ্গণ থেকে শোভা যাত্রা বের হবে। তা নজরুল ইন্সটিটিউট এ গিয়ে শেষ হবে। সেখানে সাড়ে ৩ টা থেকে অনুষ্ঠান শুরু হবে। বন্ধুদের স্মৃতিচারণ, শিক্ষকদের বক্তব্য, শিক্ষক সম্মাননা প্রদান, বিশেষ সম্মাননা প্রদান করা হবে। বিকেল ৫ টায় কেক কাটা, গ্রুপ ছবি, নাস্তা গ্রহণ ও সমাপনী। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে থাকবে ৫ টা ১০ মিনিটে থাকবে আনন্à