,

আগামী ডিসেম্বরে রণবীর-দিপীকার বিয়ে, ইতালিতে বিয়ে মুম্বাইয়ে রিসেপশন

আজকের কুমিল্লা ডট কম :
August 14, 2018
news-image

 

ডেস্ক রিপোর্ট :

প্রেম করছেন এমন খবর তো আগে থেকেই জানা সবার। একসঙ্গে ঘুরে বেড়ানো, বিভিন্ন অনুষ্ঠানে একসঙ্গে যাওয়া, একান্তে সময় কাটানো সবই হয়ে আসছে রণবীর সিং ও দীপিকা পাড়ুকোনের মধ্যে। তাদের এমন চলাফেরার জের ধরেই প্রেম করছেন বলে গুঞ্জন উঠে বলি পাড়ায়। সেটা অনেকটা সত্যও হয়।

প্রেম তো করছেন, এবার বিয়েটা কবে হচ্ছে তাদের? দীপিকা-রণবীরকে নিয়ে এমন প্রশ্ন এখন ঘুরপাক খাচ্ছে ভক্তদের মনে। সম্প্রতি জি-নিউজের বরাতে জানা গেল তাদের বিয়ের দিন তারিখ ঠিক হওয়ার কথা।

জি-নিউজের বরাতে দেয়া ফিল্ম ফেয়ারের খবর অনুযায়ী, চলতি বছরই সাতপাক ঘুরবেন রণবীর-দীপিকা। ২০ নভেম্বর বসবে তাদের বিয়ের আসর। ইতালির লেক কোমোতে বিয়ে করবেন তারা।
বিয়েটা একেবারেই ব্যক্তিগতভাবে সারতে চাইছেন রণবীর-দীপিকা। সেখানে কোনও ক্যামেরার ঝলকানি বা অবৈধ অনুপ্রবেশ চাইছেন না তারা। ২০ নভেম্বর তাদের বিয়েতে মাত্র ৩০ জন হাজির থাকবেন। পরিবারের লোকজন এবং অল্প কয়েকজন ঘনিষ্ঠজন বিয়েতে হাজির থাকবেন বলে শোনা যাচ্ছে। তবে এ বিষয়ে রণবীর-দীপিকার মুখ থেকে এখনও কিছুই শোনা যায়নি।

খবরে আরও বলা হয়েছে, রণবীর-দীপিকার বিদেশে গিয়ে বিয়ে করাটা চাইছে না তাদের পরিবার। কারণ বিদেশে বিয়ে হলে দুই বাড়ির তেমন কোনও আত্মীয়স্বজনই সেখানে হাজির থাকতে পারবেন না। কিন্তু পরিবারের আপত্তিকে এক পাশে সরিয়ে রেখে ইতালিকেই নিজেদের পছন্দের ‘ডেস্টিনেশন’ হিসেবে বেছে নেন রণবীর সিং এবং দীপিকা।

তবে বিয়ে বিদেশে সারলেও মুম্বাই বা বেঙ্গালুরুতেই বসবে এ জুটির ‘ওয়েডিং রিসেপশন’।