,

কুমিল্লায় মেয়র সাক্কু গ্রুপের উদ্যোগে বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আজকের কুমিল্লা ডট কম :
September 1, 2019
news-image

দেলোয়ার হোসাইন আকাইদ/ মাছুম কামালঃ
বিএনপির ৪১ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির কুমিল্লা মহানগর এর আয়োজনে কুমিল্লা টাউন হল মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

রোববার (১ সেপ্টেম্বর) সকালে অনুষ্ঠানে কেন্দ্রীয় বিএনপির নির্বাহী সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কুমিল্লা সিটি কর্পোরেশনের মেয়র, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য মনিরুল হক সাক্কু। শহর বিএনপির সাবেক সভাপতি আব্দুর রউফ চৌধুরীর ফারুক এর সঞ্চালনায় এ সময় আরো উপস্থিত ছিলেন  বিএনপির কেন্দ্রীয় নেতা সৈয়দ জাহাঙ্গীর, এড.কাইমুল হক রিংকু, বিএনপি নেতা মুজাহিদ, জেলা ছাত্রদলের সাবেক সিনিয়র সহ সভাপতি সাজ্জাদুল কবির সাজ্জাদ,মহানগর যুবদলের সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু প্রমুখ।

অনুষ্ঠানে বক্তাগণ বেগম খালেদা জিয়ার নি:শর্ত মুক্তি দাবী করেন। এর আগে মহানগরের বিভিন্ন ওয়ার্ড থেকে মিছিলে মিছিলে নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগদান করেন।