,

কুমিল্লা সদরে বাসের চাপাঁয় পথচারি নিহত

আজকের কুমিল্লা ডট কম :
September 16, 2017
news-image

সাকিব আল হেলালঃ

কুমিল্লা সদর উপজেলার আমতলী এলাকায় ঢাকা-নোয়াখালীগামী একুশে পরিবহনের একটি দ্রুতগামী যাত্রীবাহী বাসের চাপাঁয় শাহজাহান মিয়া (৫২) নামের এক পথচারি নিহত হয়েছে।

শনিবার (১৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায়  ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা সদর উপজেলার আমতলী মাষ্টার সি এন জি ফিলিং স্টেশন এর সামনে রাস্তা পারাপারের সময় এ দুঘর্টনা ঘটে।

নিহত শাহজাহান মিয়া নোয়াখালী জেলার মাইজদি  এলাকার বাসিন্দা। তিনি আমতলী এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

ময়নামতি হাইওয়ে থানা পুলিশের সার্জেন্ট আলাউদ্দিন এ বিষয়টি নিশ্চিত   করে জানান, চালকসহ ঘাতক বাসটিকে আটক করা না গেলেও অপর একটি একুশে পরিবহনের বাস আটক করে  ময়নামতি হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা । নিহত শাহজাহানের মরদেহ পুলিশের হেফাজতে রয়েছে । নিহত ব্যাক্তির সাথে সামান্য কিছু  টাকা, মোবাইল ফোন ও মানিব্যাগ পাওয়া গেছে ।