,

চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ককে হাজীগঞ্জ নেতৃবৃন্দের অভিনন্দন

আজকের কুমিল্লা ডট কম :
December 26, 2017
news-image

সুজন দাস ঃ
চাঁদপুর জেলা জাতীয় পার্টির নবাগত আহবায়ক এমরান হোসেন মিয়াকে অভিনন্দন জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির নেতৃবৃন্দ।

সাবেক রাষ্ট্রপতি ও জাতীয় পার্টির চেয়ারম্যান পল্লী বন্ধু হুসেইন মুহম্মদ এরশাদ স্বাক্ষরিত চাঁদপুর জেলা জাতীয় পার্টির আহবায়ক ও সমন্বয়কারীসহ ১৪১ সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেন।

নবাগত এই আহবায়ক কমিটির এমরান হোসেনকে অভিনন্দন জানিয়েছেন হাজীগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি কাজী খায়রুল আলম পারভেজ, সাবেক সদস্য সচিব আলহাজ্জ্ব মির্জা গিয়াসউদ্দিন, সাবেক যুগ্ম আহবায়ক জিয়াউর রহমান বিপুল, উপজেলা যুব সংহতির সাধারণ সম্পাদক আবুল কাশেম, পৌর যুব সংহতির সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, জাপা নেতা বিল্লাল হোসেন, মির্জা খলিল, মোরশেদ আলম, মো. লিটন, ৭নং বড়কুল জাপা সভাপতি মনির হোসেন টেলু, সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান, জাপা নেতা মো. গিয়াস উদ্দিন পাটওয়ারী, আবিদ মিয়া মেম্বার, নাজমুল হোসেন, মো. মোস্তফা মিজি, ডা. আবদুল মমিন, মো. শামছুল আলম মামুন ও ছাত্রনেতা মহিনউদ্দিন প্রমুখ।