,

চাঁদপুর সদরের অধিকাংশ ইউনিয়নেই আ’লীগের পূর্ণাঙ্গ কমিটি ছাড়া চলছে সাংগঠনিক কার্যক্রম!

আজকের কুমিল্লা ডট কম :
August 23, 2020
news-image

 

মাসুদ হোসেন,চাঁদপুরঃ
চাঁদপুর সদর উপজেলার অধিকাংশ ইউনিয়নে আওয়ামী লীগের চলছে দুজন করে নেতার নেতৃত্বে। এই সংগঠনের উপজেলার ১৪টির মধ্যে ১১টি ইউনিয়নে নেই পূর্ণাঙ্গ কমিটি। ফলে করোনাভাইরাস সংকটে মাঠের কার্যক্রম বাস্তবায়ন ও সমন্বয়ে হিমশিম খেতে হচ্ছে সংগঠনটির শীর্ষ নেতাদের। কেউ কেউ বিগত কমিটি বা ওয়ার্ড কমিটির নেতাদের সমন্বয়ে দায়িত্ব পালনের চেষ্টা করলেও সাংগঠনিক পদপদবি না থাকায় তাদের পড়তে হচ্ছে নানা বিড়ম্বনায়। এতে সরকারী সহযোগিতা মানুষের কাছে পৌছে দিতে তৈরি হচ্ছে হ-য-ব-র-ল। এছাড়াও অনেক ইউনিয়নে সভাপতি ও সাধারন সম্পাদকের মনগড়া সিদ্ধান্তে পরিচালিত হচ্ছে ইউনিয়ন আওয়ামীলীগের সাংগঠনিক কার্যক্রম।

সহযোগী সংগঠনের নেতাদের মতে, করোনাভাইরাস সংকটের এই সময়ে পূর্ণাঙ্গ কমিটি থাকলে ইউনিয়নগুলোতে তাদের কর্মসূচি আরও গতিশীল হতো। তবে আওয়ামী লীগের নীতিনির্ধারণী পর্যায়ের নেতারা বলছেন, এই মুহূর্তে কমিটি গঠনকে তারা ‘গুরুত্ব’ দিতে চান না। করোনাভাইরাসের বিরুদ্ধে কাজ করাই তাদের প্রধান দায়িত্ব। খোঁজ নিয়ে জানা যায়, উপজেলার ১১টি ইউনিয়নে আওয়ামী লীগের সম্মেলন হয়েছে প্রায় ৯ মাস আগে। কিন্তু এসব ইউনিয়নের সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচিত হলেও এখনো পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়নি। এ নিয়ে হতাশ হয়ে পড়েছেন তৃণমূলের নেতা-কর্মীরা। উপজেলার ১৪টি ইউনিয়নের মধ্যে ১১টির সম্মেলন অনà