,

নাঙ্গলকোটে পুত্রের লাশ দেখে পিতার মৃত্যু

আজকের কুমিল্লা ডট কম :
October 20, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোটে পুত্রের লাশ দেখে পিতারও মৃত্যু হয়েছে। হৃদয়বিদারক ঘটনাটি ঘটেছে নাঙ্গলকোট পৌর এলাকার বাতুপাড়া গ্রামে। অাজ শনিবার দুপুর ১টায় ছেলে মো: এয়াছিন(২৬) রাজধানীর হার্ট ফাউন্ডেশনে স্টোক করে মৃত্যু বরণ করে। পরে ছেলের লাশ সন্ধ্যায় বাড়ীতে নিয়ে অাসলে অবসরপ্রাপ্ত পূবালী ব্যাংক কর্মচারী পিতা কলিম উল্লাহ লাশ দেখে সন্ধ্যা সাড়ে ৬টায় নিজেও মৃত্যুর কোলে ঢুলে পড়েন। ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

অাজ রাত ৯টায় ছেলের জানাযার কথা থাকলেও পিতার মৃত্যুর পর উভয় জনের জানাযা অনুষ্ঠিত হবে রাত ১০টায়। একই পরিবারের দুইজনের মৃত্যুর খবরে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
কুমিল্লা সদর উপজেলার ৩নং দূর্গাপুর চম্পকনগর (সাতওরা)
১০ বছরের শিশু ক্লাস থ্রি’তে পড়ুয়া ছাত্র মেহেদী হাসান রিফাত নামের এক শিশুকে গলা কেটে হত্যা করে দূর্বৃত্তরা।