,

রোটারি ক্লাব অব বরুড়া সেন্ট্রালের উদ্যোগে বরুড়ায় মাস্ক বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
May 12, 2021
news-image

 

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কোভিড-১৯ রোধে জনগনকে সচেতনতার লক্ষে রোটারি ক্লাব অব বরুড়া সেন্ট্রালের উদ্যোগে বরুড়া পৌর সদরে মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়।

এতে রোটারি ক্লাব অব বরুড়া সেন্ট্রালের প্রেসিডেন্ট রোটাঃ মোঃ সাইফুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মাস্ক বিতরণ উদ্বোধন করেন এবং বক্তব্য রাখেন কুমিল্লা-৮ (বরুড়া) আসনের সংসদ সদস্য  নাছিমুল আলম চৌধুরী নজরুল।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরুড়া উপজেলা নির্বাহী অফিসার রোটা. মোঃ আনিসুল ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মীর রাশেদুজ্জামান রাশেদ, বরুড়া পৌর মেয়র ও সার্টার প্রেসিডেন্ট রোটাঃ মোঃ বকতার হোসেন বখতিয়ার।

অন্যান্যদের মাঝে উপস্থিত ছিলেন পৌরসভা আওয়ামীলীগের আহ্বায়ক আঃ রশিদ, কুমিল্লা (দঃ) জেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি রোটা. মোঃ জামাল হোসেন, রোটাঃ গাজী মহসিন, রোটা. জসিম , রোটা. ওমর ফারুক, এজি এস রোটা. মোঃ শাহজাহান, রোটা. মোঃ সাইফুল ইসলাম মজুমদার, রোটা. সোলায়মান মজুমদার, রোটা. আকতার হোসেনসহ বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও আওয়ামীলীগের অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

পরে রোটারি ক্লাবের মেম্বারদের সহযোগীতায় বরুড়া বাজারের বিভিন্ন শ্রেনী পেশার প্রায় ৩ হাজার মানুষের মাঝে মাস্ক বিতরণ করা হয়।

অনুষ্ঠানটির সার্বিক তত্বাবধানে ছিলেন ক্লাব সেক্রেটারি রোটা. মোঃ ওমর ফারুক।