Tag Archives: কুমিল্লা জেলা সংবাদ

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে শিশুর মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার লাকসামে পুকুরে ডুবে ইব্রাহীম (৬) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। আজ মঙ্গলবার দুপুরে উপজেলার আজগরা ইউনিয়নের পাওতলী গ্রামে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইব্রাহীম ওই গ্রামের মোশাররফ হোসেনের ছেলে।

লাকসাম উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজিয়া বিনতে আলম শিশুটির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পারিবারিক সূত্রে জানা গেছে, শিশুটি দুপুরে সবার অলক্ষ্যে কোনো এক ফাঁকে ঘর থেকে বের হয়ে খেলতে যায়। দীর্ঘক্ষণ তাকে না দেখে পরিবারের লোকজন তাকে অনেক খোঁজাখুঁজি করে।

একপর্যায়ে দুপুর দেড়টার দিকে বাড়ির পাশে একটি পুকুরের পানিতে তাকে ভাসতে দেখে স্বজনরা উদ্ধার করে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে যান।

সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

স্থানীয়দের ধারণা, শিশুটি খেলতে গিয়ে কোনো এক সময় অসাবধানে হয়তো পুকুরে পড়ে ডুবে যায়। পরে তার মরদেহ ভেসে উঠলে দ্রুত লাকসাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

কুমিল্লায় পরীক্ষাকেন্দ্রে এমপি, ব্যক্তিগত ফেসবুক পেইজে ক্যামেরাম্যান দিয়ে লাইভ করলেন

কুমিল্লায় পরীক্ষাকেন্দ্রে এমপি, ব্যক্তিগত ফেসবুক পেইজে ক্যামেরাম্যান দিয়ে লাইভ করলেন

কুমিল্লায় পরীক্ষাকেন্দ্রে এমপি, ব্যক্তিগত ফেসবুক পেইজে ক্যামেরাম্যান দিয়ে লাইভ করলেন

ইমতিয়াজ আহমেদ জিতু:

এসএসসি পরীক্ষা চলাকালীন সময়ে কুমিল্লার হোমনা উপজেলায় নিয়ম লংঘন করে কেন্দ্রে প্রবেশ করে সরাসরি ব্যক্তিগত ফেসবুক পেইজে ক্যামেরাম্যান দিয়ে লাইভ সম্প্রচার করেছেন কুমিল্লা-২ সংসদীয় আসনের সংসদ সদস্য অধ্যক্ষ সেলিম ভুঁইয়া।

এ ঘটনায় বিভিন্ন মাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পরীক্ষা চলাকালে উপজেলার হোমনা সরকারি উচ্চ বিদ্যালয়ে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্র জানায়, এসএসসি পরীক্ষা চলাকালে এমপি সেলিম ভুঁইয়া কেন্দ্রের ভেতরে প্রবেশ করেন। এ সময় তিনি নিজের ব্যক্তিগত ফেসবুক পেইজ থেকে লাইভে এসে কেন্দ্রের ভেতরের পরিবেশ দেখাতে থাকেন। তিনি বিভিন্ন কক্ষে যাচ্ছেন, শিক্ষক ও পরীক্ষার্থীদের সাথে কথা বলছেন। এগুলো লাইভে প্রচার করা হয়।

এসময় তিনি শিক্ষার্থীদেরকে পরীক্ষার প্রশ্ন সহজ হয়েছে কিনা, তারা কেমন পরীক্ষা দিচ্ছে সে বিষয়ে জিজ্ঞাসাবাদ করেন।

একজন অভিভাবক নাম প্রকাশ না করার শর্তে জানান, পরীক্ষার হলে একজন এমপি যেতেই পারেন। তবে মোবাইলে লাইভ করা অযৌক্তিক। এতে পরীক্ষার্থীদের মনোযোগ বিঘ্নিত হয় । আইন প্রণেতারা যদি এমন ভুল করে তাহলে তা দুঃখজনক।

পরীক্ষা চলাকালে কেন্দ্রের ভেতরে ডিজিটাল মোবাইল ফোন ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ হলেও এমপি স্বয়ং এ আইন লঙ্ঘন করে সমালোচনার মুখে পড়েছেন।

কুমিল্লা অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) আলী রাজিব মাহমুদ বলেন, এ বিষয়ে একজন আমাকে অবহিত করেছে। তবে এখনো বিস্তারিত জানিনা। কর্তব্যরত শিক্ষক ও কেন্দ্র সচিব ছাড়া ভেতরে কারো প্রবেশ করার নিয়ম নেই ও তারা কোন মোবাইলও ব্যাবহার করতে পারেন না। নিয়মটা এমনই। এ বিষয়ে জেলা প্রশাসক মহোদয়ের সাথে কথা বলবো।

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

লাকসামে স্কুল ছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার লাকসামে সিনথিয়া উদ্দিন (১৫) নামে এক স্কুলছাত্রীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকালে পৌরভবনের সামনের একটি ভবন থেকে লাশ উদ্ধার করা হয়।
নিহত সিনথিয়া উদ্দিন লাকসাম পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণীর ছাত্রী। সে লালমাই উপজেলার সিংহরিয়া গ্রামের প্রবাসী সাহাব উদ্দিন ও কোমারডোগা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা খালেদা আক্তার দম্পতির মেয়ে।

লাকসাম থানা পুলিশ সূত্রে জানা যায়, দুই ছেলে-মেয়েকে নিয়ে সিনথিয়ার মা লাকসাম পৌরভবনের সামনে চাচা-ভাতিজা ভবনের চারতলায় ভাড়া থাকতো। সোমবার সন্ধ্যায় বান্ধবীদের সাথে কথা বলে সময় নষ্ট না করার জন্য তার মা বকাঝকা করে। এ সময় অভিমান করে সে তার শয়ন কক্ষে গিয়ে দরজা বন্ধ করে দেয়। সকালে ডাকাডাকি করে সাড়া না পেয়ে থানায় খবর দেয়া হয়। পরে পুলিশ শয়ন কক্ষ থেকে ফ্যানের সাথে গলায় ওড়না পেঁচানো লাশ উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। তার হাতে ব্লেড দিয়ে কাটার ৮/১০টি চিহ্ন রয়েছে।

লাকসাম থানার অফিসার ইনচার্জ মাকসুদ আহম্মেদ জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। মামলার প্রস্তুতি চলছে। ময়নাতদন্ত শেষে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

কুমিল্লায় র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার

কুমিল্লায় র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার

কুমিল্লায় র‍্যাবের অভিযানে সাজাপ্রাপ্ত আসামিসহ ৪ জন গ্রেপ্তার

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লায় র‍্যাব-১১-এর পৃথক অভিযানে ২৩ কেজি গাঁজাসহ দুজন মাদক কারবারি এবং দুজন সাজাপ্রাপ্ত আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

মঙ্গলবার সকালে র‍্যাব-১১-এর কোম্পানি অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম বিষয়টি নিশ্চিত করেন।

র‍্যাব জানান, গতকাল সোমবার রাতে র‍্যাব-১১, সিপিসি-২-এর একটি বিশেষ আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লা জেলার কোতোয়ালি মডেল থানার পশ্চিম বাগিচাগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় তিন কেজি গাঁজা এবং মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়।

এর আগে একই দিন সকালে বুড়িচং থানার মিরপুর এলাকায় পৃথক মাদকবিরোধী অভিযানে মহসিন (৫৯) ও আলী আজগর কালু (৬৪) নামের দুই ব্যক্তিকে ২০ কেজি গাঁজাসহ গ্রেপ্তার করা হয়। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ জব্দ করা হয়।

অপর দিকে, একই দিন রাতে কোতোয়ালি মডেল থানার টমছম ব্রিজ ও রসুলপুর এলাকায় পরিচালিত আরেকটি অভিযানে দুই বছরের সাজাপ্রাপ্ত আসামি মো. অলিউল্লাহ সুমন (৫৫) ও মিন্টু মিয়াকে (৪৯) গ্রেপ্তার করা হয়।

র‌্যাব জানায়, গ্রেপ্তার মহসিন ও আলী আজগর কালু দীর্ঘদিন ধরে পরস্পর যোগসাজশে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা থেকে গাঁজা সংগ্রহ করে দেশের বিভিন্ন স্থানে পাইকারি ও খুচরা পর্যায়ে সরবরাহ করে আসছিলেন।

র‍্যাব অধিনায়ক জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। পাশাপাশি দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতির অংশ হিসেবে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ৭২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ৭২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

কুমিল্লায় ৭২ লাখ টাকার অবৈধ ভারতীয় শাড়ি জব্দ

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লা সীমান্তে অভিযান চালিয়ে অবৈধ পথে আসা প্রায় ৭২ লাখ টাকার ভারতীয় শাড়ি জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। তবে এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি বিজিবি।

কুমিল্লা-১০ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ বিষয়টি নিশ্চিত করে জানায়, মঙ্গলবার রাতে কুমিল্লা জেলার সদর দক্ষিণ উপজেলার মথুরাপুর বিওপির একটি টহল দল এ অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সীমান্ত থেকে প্রায় ৫০০ গজ ভেতরে নির্ভয়পুর এলাকায় মালিকবিহীন অবস্থায় বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি উদ্ধার করা হয়। জব্দকৃত শাড়িগুলোর আনুমানিক বাজারমূল্য ৭২ লাখ ১৬ হাজার টাকা বলে জানায বিজিবি।

তিনি আরও জানান, চোরাচালানকারীরা টহল দলের উপস্থিতি টের পেয়ে পণ্য ফেলে পালিয়ে যায়। জব্দকৃত মালামাল বিধি মোতাবেক সংশ্লিষ্ট কাস্টমস কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হবে।

জাল টাকার সরঞ্জামসহ চান্দিনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র আটক

জাল টাকার সরঞ্জামসহ চান্দিনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র আটক

জাল টাকার সরঞ্জামসহ চান্দিনায় ভিক্টোরিয়া কলেজের ছাত্র আটক

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার চান্দিনায় জাল টাকা সরবরাহকালে আরিফুল ইসলাম (২৫) নামে এক কলেজছাত্রকে আটক করেছে পুলিশ।

সোমবার (২০ এপ্রিল) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনা উপজেলা সদরের পালকি সিনেমা হল সংলগ্ন এলাকা থেকে তাকে আটক করা হয়।

আরিফুল ইসলাম কুমিল্লা মুরাদনগর উপজেলার বাবুটিপাড়া গ্রামের মো. শাহ্ আলমের ছেলে।

সে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে বিএসএস দ্বিতীয় বর্ষের ছাত্র বলে জানা যায়। লেখাপড়ার পাশাপাশি কয়েক মাস যাবৎ জাল টাকা তৈরি ও সরবরাহ করে আসছে।

পুলিশ সূত্রে জানা গেছে, চান্দিনা পালকি সিনেমা হল সংলগ্ন এলাকায় জাল টাকা সরবরাহ করার গোপন সংবাদের ভিত্তিতে চান্দিনা থানার উপ-পরিদর্শক (এসআই) শিশির কুমার ঘোষ সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে আরিফুল ইসলামকে আটক করে।

এসময় তার কাছ থেকে ১৩ হাজার ৬০০ টাকা মূল্যের বাংলাদেশি টাকার বিভিন্ন জাল নোট উদ্ধার করে। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করার পর তার দেওয়া তথ্যমতে বাবুটিপাড়া গ্রামের তার নিজ ঘরের বক্স খাটের ভেতর থেকে জাল টাকা তৈরির কাজে ব্যবহৃত ল্যাপটপ কম্পিউটার ও প্রিন্টার উদ্ধার করে।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ (ওসি) আতিকুর রহমান জানায়, আটক আরিফুর রহমান বেশ কয়েকদিন যাবৎ চান্দিনাসহ আশপাশের এলাকায় জাল টাকা সরবরাহ করে আসছিল। বিষয়টি আমাদের নজরে আসার পর আমরা গোপন সংবাদের ভিত্তিতে তাকে আটক করি। এ ঘটনায় মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। মঙ্গলবার তাকে আদালতে হাজির করা হবে।

চাঁদপুরে ডাক্তারের সহকারী নিজেই করেন হাড়ভাঙা রোগীর চিকিৎসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ডাক্তারের সহকারী নিজেই করেন হাড়ভাঙা রোগীর চিকিৎসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

চাঁদপুরে ডাক্তারের সহকারী নিজেই করেন হাড়ভাঙা রোগীর চিকিৎসা: ৩ প্রতিষ্ঠানকে জরিমানা

মাসুদ হোসেন, চাঁদপুরঃ

বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালকের অর্পিত ক্ষমতাবলে চাঁদপুর শহরের বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করেছেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

সোমবার (২০ এপ্রিল) চাঁদপুর শহরের মুক্তিযোদ্ধা সড়ক, প্রেস ক্লাব রোড ও কালিবাড়ি মন্দির সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করে ভোক্তা অধিকার আইন ২০০৯ মোতাবেক লঙ্ঘনজনিত অপরাধে মিথ্যা ডক্টর পরিচয় দিয়ে ফার্মেসীতে বসিয়ে হাড়ভাঙা রোগীর প্লাস্টার করা, বিভিন্ন ঔষধ প্রেসক্রাইভ করা এবং ফিজিসিয়ান স্যাম্পল বিক্রয় করার অপরাধে নিউ মা ফার্মেসী কে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।

সেই সাথে ফার্মেসীর মালিক প্রভাত চন্দ্র সুত্রধরের সহায়তায় ডা. মিলন সরকারের চেম্বারের সহকারী চিন্ময় নকরেক মরিয়াম বেগম নামক একজন মহিলার হাড় ভাঙ্গার প্লাস্টার করেন। জরিমানা আরোপের পাশাপাশি রোগীর কাছ থেকে নেওয়া ঔষধ ও প্লাস্টার খরচ বাবদ ২ হাজার ৭০০ টাকা রোগীকে ফেরত প্রদান করা হয় এবং সরকারি হাসপাতালে চিকিৎসার পরামর্শ প্রদান করা হয়েছে।

এছাড়াও উৎপাদন ও মেয়াদ উত্তীর্ণ এর তারিখ ছাড়া খাবার দ্রব্য তৈরির অপরাধে কাসমিরি সুইটস এন্ড লাইভ বেকারি কে ১০ হাজার টাকা এবং মিষ্টিতে পোকা পড়ে থাকা ও যথাযথভাবে মিষ্টি সংরক্ষণ না করায় কৃষ্ট ক্যাফে মিষ্টি কে ৬ হাজার টাকাসহ তিন প্রতিষ্ঠানকে সর্বমোট ৬৬ হাজার টাকা জরিমানা আরোপ ও আদায় করেন চাঁদপুর জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান। চাঁদপুর জেলা স্যানেটারি ইন্সপেক্টর মো. নজরুল ইসলাম এবং চাঁদপুর জেলা পুলিশের সার্বিক সহযোগিতায় এ অভিযান পরিচালনা করা হয়।

এসময় উক্ত প্রতিষ্ঠানের মালিকগণ জরিমানার অর্থ স্বেচ্ছায় পরিশোধ করার পাশাপাশি পূণরায় এ ধরনের অনিয়ম করা থেকে বিরত থাকবেন বলে অঙ্গীকার করেন। এছাড়াও এদিন অন্যান্য প্রতিষ্ঠানেও সতর্ক করে দেওয়া হয়।

এ অভিযান পরিচালনাকালে আবদুল্লাহ আল ইমরান বলেন, নিয়মিত মনিটরিং এর অংশ হিসেবে অন্যান্য প্রতিষ্ঠানসমূহ পরিদর্শন করা হয় এবং জনসচেতনতা বৃদ্ধি ও ভোক্তা অধিকার বিরোধী কার্য হতে বিরত থাকার জন্য লিফলেট ও পাম্পলেট বিতরণ করা হয়।

ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনে ৪ যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনে ৪ যুবকের কারাদণ্ড

ব্রাহ্মণপাড়ায় মাদকসেবনে ৪ যুবকের কারাদণ্ড

ডেস্ক রিপোর্ট:

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় মাদকসেবন করে পারিবারিক ও সামাজিক শান্তি বিনষ্টের অভিযোগে চার যুবককে ছয় মাস করে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।

আজ সোমবার সকালে দণ্ডপ্রাপ্তদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। এর আগে রোববার দিবাগত রাতে উপজেলা প্রশাসনের উদ্যোগে এই ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান।

দণ্ডপ্রাপ্তরা হলেন, মো. ওমর ফারুক (৩২), রাহিম ইসলাম (২০), রফিকুল ইসলাম (৪৮) ও হৃদয় (২০)।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, দণ্ডপ্রাপ্তরা দীর্ঘদিন ধরে মাদকসেবন করে এলাকায় পারিবারিক ও সামাজিক অস্থিরতা সৃষ্টি করে আসছিলেন। মাদকসেবনের পাশাপাশি তাদের বিরুদ্ধে এলাকায় ছোটখাটো চুরির অভিযোগও রয়েছে। তাদের এসব কর্মকাণ্ডে অতিষ্ঠ হয়ে স্থানীয় বাসিন্দারা তাদের আটক করে উপজেলা প্রশাসনের কাছে সোপর্দ করেন। পরে জিজ্ঞাসাবাদে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করলে আদালত প্রত্যেককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন।

ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফারুক হোসেন জানান, মাদকসেবনের দায়ে আটক চারজনকে ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে নিয়ম অনুযায়ী কারাগারে পাঠানো হয়েছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট তারেক রহমান জানায়, মাদকসেবন ও চুরির অভিযোগে অভিযুক্তরা নিজেদের অপরাধ স্বীকার করায় আইন অনুযায়ী তাদের দণ্ড দেওয়া হয়েছে। মাদকমুক্ত সমাজ গঠনে এবং সামাজিক শৃঙ্খলা বজায় রাখতে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।

কুমিল্লা বোর্ডে এক বছরে এসএসসি পরীক্ষার্থী কমল ২৩ হাজার

কুমিল্লা বোর্ডে এক বছরে এসএসসি পরীক্ষার্থী কমল ২৩ হাজার

কুমিল্লা বোর্ডে এক বছরে এসএসসি পরীক্ষার্থী কমল ২৩ হাজার

ডেস্ক রিপোর্ট:

আগামীকাল মঙ্গলবার থেকে সারাদেশে একযোগে শুরু হতে যাচ্ছে ২০২৬ সালের এসএসসি পরীক্ষা। কুমিল্লা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের অধীনে এবারের পরীক্ষায় গত বছরের তুলনায় পরীক্ষার্থীর সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে।

বোর্ড কর্তৃপক্ষের তথ্যমতে, এবারের এসএসসি ও সমমান পরীক্ষায় মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন শিক্ষার্থী অংশ নিচ্ছে। ২০২৫ সালে এই সংখ্যা ছিল ১ লাখ ৬৯ হাজার ৬৮০ জন। সেই হিসেবে এক বছরের ব্যবধানে পরীক্ষার্থী কমেছে ২২ হাজার ৮৬৩ জন।

জানা যায়, এবার কুমিল্লা শিক্ষা বোর্ডের অধীনে কুমিল্লা, চাঁদপুর, ব্রাহ্মণবাড়িয়া, নোয়াখালী, ফেনী ও লক্ষ্মীপুর- এই ছয়টি জেলায় ১ হাজার ৮২২টি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পরীক্ষায় অংশ নিচ্ছে। ২৭৭টি কেন্দ্রে মোট ১ লাখ ৪৬ হাজার ৮১৭ জন পরীক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করবে।

এরমধ্যে ছাত্র ৫৮ হাজার ৮৪৭ জন এবং ছাত্রী ৮৭ হাজার ৯৭০ জন। অর্থাৎ, ছাত্রদের তুলনায় ২৯ হাজার ১২৩ জন বেশি ছাত্রী পরীক্ষায় অংশ নিচ্ছে।

বিভাগভিত্তিক পরীক্ষার্থীদের মধ্যে বিজ্ঞান বিভাগে ৫৮ হাজার ৭৪ জন, মানবিক বিভাগে ৪৫ হাজার ৪১৬ জন এবং ব্যবসায় শিক্ষা বিভাগে ৪৩ হাজার ৩২৭ জন রয়েছে। মোট পরীক্ষার্থীর মধ্যে নিয়মিত ১ লাখ ১৪ হাজার ১৬১ জন এবং অনিয়মিত ৩২ হাজার ৬৫৬ জন।

জেলাভিত্তিক তথ্য অনুযায়ী, কুমিল্লা জেলায় ১০২টি কেন্দ্রে ৬০৮টি শিক্ষা প্রতিষ্ঠানের ৫১ হাজার ৫৮৬ পরীক্ষার্থী অংশগ্রহণ করবে। চাঁদপুর জেলায় ৪৫টি কেন্দ্রে ২৮৭টি শিক্ষা প্রতিষ্ঠানের ২১ হাজার ৮৮৯ জন, ব্রাহ্মণবাড়িয়া জেলায় ৪৩টি কেন্দ্রে ২৫২টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৯ হাজার ৬৯১ জন এবং নোয়াখালী জেলায় ৪৩টি কেন্দ্রে ৩০৬টি শিক্ষা প্রতিষ্ঠানের ২৫ হাজার ২৩৫ শিক্ষার্থী অংশ নেবে।

এছাড়া ফেনী জেলায় ২১টি কেন্দ্রে ১৮৮টি শিক্ষাপ্রতিষ্ঠানের ১৪ হাজার ৮৮৫ জন এবং লক্ষ্মীপুর জেলায় ১৮১টি শিক্ষা প্রতিষ্ঠানের ১৩ হাজার ৫৩১ পরীক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করবে।

কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মো. শামছুল ইসলাম জানায়, নকলমুক্ত পরিবেশে পরীক্ষা গ্রহণের জন্য ইতোমধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী কেন্দ্র সচিবদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে।

তিনি আরও জানায়, প্রত্যন্ত এলাকায় ঝরে পড়া শিক্ষার্থীর সংখ্যা বেশি। শহরের তুলনায় গ্রাম এলাকায় ঝরে পড়ার হার বেশি। এসব এলাকায় শিক্ষা প্রতিষ্ঠানে নিয়মিত উপস্থিতি নিশ্চিত করা কঠিন। ফলে অনেক শিক্ষার্থী ধীরে ধীরে পড়াশোনা থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে।

ঝরে পড়া রোধে দরিদ্র পরিবারে আর্থিক সহায়তা, বাল্যবিবাহ প্রতিরোধে কঠোর নজরদারি এবং ঝুঁকিপূর্ণ শিক্ষার্থীদের জন্য আলাদা সহায়ক শিক্ষা কার্যক্রম চালু করা যেতে পারে।

কুমিল্লায় সাড়ে ৭ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা

কুমিল্লায় সাড়ে ৭ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা

কুমিল্লায় সাড়ে ৭ লাখ শিশুকে দেয়া হবে হাম-রুবেলার টিকা

ডেস্ক রিপোর্ট:

আজ থেকে ব্যাপক পরিসরে কুমিল্লা জেলায় হাম-রুবেলার টিকাদান কর্মসূচি শুরু হয়েছে। জেলা ও কুমিল্লা সিটি কর্পোরেশন এলাকায় সম্মিলিতভাবে প্রায় সাড়ে ৭ লাখ শিশুকে এই টিকার আওতায় আনার লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

সোমবার (২০ এপ্রিল) সকাল ১০টায় সদর দক্ষিণ উপজেলার বলরামপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সংসদ সদস্য মনিরুল হক চৌধুরী। একই দিন নগরীর সুজানগরে কুমিল্লা সিটি করপোরেশনের নগর স্বাস্থ্য কেন্দ্র-২ এ টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু।

করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু জানান, স্থায়ী বাসিন্দা শিশুদের পাশাপাশি ভাসমান ও পথশিশুদেরও এই টিকাদান কর্মসূচির আওতায় আনা হবে। এজন্য প্রয়োজনে ভ্রাম্যমাণ টিকাদান কেন্দ্র স্থাপন করা হবে, যাতে কোনো শিশু টিকা থেকে বঞ্চিত না হয়।

সকাল ৯টা থেকে শুরু হয়ে এই কর্মসূচি প্রতিদিন বিকেল ৪টা পর্যন্ত চলবে এবং টানা ৮ দিন ধরে কার্যক্রম অব্যাহত থাকবে। এই সময় ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের ১ ডোজ করে হাম-রুবেলার টিকা প্রদান করা হচ্ছে। এরমধ্যে কুমিল্লা সিটি করপোরেশন এলাকায় ৪৮ হাজার ৪ জন এবং জেলার বিভিন্ন উপজেলায় ৭ লক্ষাধিক শিশুকে টিকাদানের আওতায় আনার পরিকল্পনা নেয়া হয়েছে।