Tag Archives: কুমিল্লা নগরী

কুমিল্লার শাসনগাছা থেকে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

কুমিল্লার শাসনগাছা থেকে হত্যা মামলার ২ আসামী গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরী থেতে ইব্রাহীম হাসান উরফে ইবু (২৩) হত্যা মামলার ২ আসামীকে গ্রেফতার করেছে র‌্যাব-১১।

গ্রেফতারকৃতরা হলেন, কুমিল্লার চম্পকনগরের (সাতরা) রশিদ মিয়ার ছেলে রানা (২৩) এবং ফজলু মিয়ার ছেলে মোঃ রমজান (৩৫)।

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, ২২ সেপ্টেম্বর বিকাল আনুমানিক ৫টার সময় আড়াইওড়া ভোলানগর এলাকা হতে পুলিশ একটি অর্ধগলিত লাশ উদ্ধার করে। পরবর্তীতে ভিকটিমের পরিবার কর্তৃক ভিকটিমের লাশ শনাক্ত হয় এবং ভিকটিমের পরিচয় ইব্রাহীম হাসান উরফে ইবু (২৩)। সে চম্পকনগরের (সাতরা পশ্চিম পাড়া) মোঃ রুবেল মিয়ার ছেলে।

এরই প্রেক্ষিতে ভিকটিমের স্ত্রী মোসাঃ মরিয়ম আক্তার (২১) বাদী হয়ে ৪ জন আসামীসহ অজ্ঞাতনামা ৩/৪ জনের বিরুদ্ধে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।

প্রাথমিক অনুসন্ধানে জানা যায় যে, ভিকটিম পেশায় একজন ইজিবাইক চালক এবং ভিকটিমের সাথে গ্রেফতারকৃত আসামীসহ অন্যান্য আসামীদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মনোমানিল্য চলমান ছিল। গত ১৪ তারিখ রাতে ভিকটিম বাড়ি থেকে বের হয়ে যায়। এসময় ভিকটিমের স্ত্রী তাকে কোথায় যাচ্ছে জিজ্ঞাসা করলে ভিকটিম জানায় তার গ্রেফতারকৃত আসামী রমজান, রানাসহ অন্য দুই আসামীর সাথে কিছু কাজ আছে। ঐ রাতে ভিকটিম বাড়িতে ফিরে না আসলে ভিকটিমের স্ত্রী সকল আত্মীয় স্বজনদের বাড়িসহ সম্ভাব্য অন্যান্য স্থানে খোজাখুজি করে ভিকটিমকে খুজে পায় না। পরবর্তীতে ভিকটিমের স্ত্রী গ্রেফতারকৃত আসামী রমজান ও রানাসহ অন্য দুই আসামীকেও জিজ্ঞাসা করলে তারা ভিকটিমের কোন খোজ জানে না মর্মে ভিকটিমের স্ত্রীকে অবহিত করে। অতঃপর ২২ তারিখে লোক মারফত পাওয়া তথ্যের ভিত্তিতে ভিকটিমের স্ত্রী উদ্ধারকৃত ভিকটিমের অর্ধগলিত লাশ শনাক্ত করে।

এরই ধারাবাহিকতায় গত ২৫ সেপ্টেম্বর রাত আনুমানিক ২ টা ২০ মিনিটে বিশেষ অভিযান পরিচালনা করে শাসনগাছা এলাকা থেকে এজাহারনামীয় ২ আসামীকে গ্রেফতার করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় হস্তান্তর করা হয়েছে।

কুমিল্লার বাটপাড়া থেকে গাঁজাসহ রুবেল আটক

কুমিল্লার বাটপাড়া থেকে গাঁজাসহ রুবেল আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরী থেকে গাঁজাসহ মোঃ রুবেল (২৭) নামের এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১৯ সেপ্টেম্বর বিকেলে নগরীর বাটপাড়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা। উক্ত অভিযানে সাড়ে ৩৭ কেজি গাঁজাসহ তাকে আটক করা হয়।

কুমিল্লার বাটপাড়া থেকে গাঁজাসহ রুবেল আটক

আটককৃত যুবক কুমিল্লার বুড়িচং উপজেলার কালাকচুয়া গ্রামের মোঃ আবুল হাসেমের ছেলে।

বুধবার (২০ সেপ্টেম্বর) কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, সে দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

 

নগরীর দুই হাসপাতালকে সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই হাসপাতালকে সিলগালা ও ৪ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার দুপুরে নগরীর শাকতলা ও রেইসকোর্স এলাকায় এই অভিযান পরিচালনা করা হয়।

এসময় শাকতলা এলাকায় লাইসেন্স ছাড়াই নিউ সিটি হাসপাতাল নামের একটি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান দীর্ঘদিন কার্যক্রম পরিচালনা করে আসছিল। পরে হাসপাতালটি সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। একই সঙ্গে কর্তৃপক্ষকে ২ লাখ জরিমানা করা হয়।

অপরদিকে নগরীর রেইসকোর্স এলাকায় লাইসেন্স ছাড়াই কমফোর্ট হাসপাতাল পরিচালনা করায় সিলগালা করে বন্ধ করে দেওয়া হয়। অনিয়মের দায়ে তাদেরকে ২ লাখ টাকা জরিমানা করা হয়।

জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট কানিজ ফাতেমা ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করেন। এসময় কুমিল্লা সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল কো-অর্ডিনেটর ডা. মেহেদী হাসান ও জেলা পুলিশের একটি টিম উপস্থিত থেকে সার্বিক সহযোগিতা করেন।

কুমিল্লা নগরীতে যুবদলের ৪৪-তম প্রতিবার্ষিকী উপলক্ষে আনন্দর‌্যালি

স্টাফ রিপোর্টার:

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কুমিল্লা দক্ষিণ জেলা ও মহানগর যুবদলের উদ্যোগে আনন্দ  র‌্যালি অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার বিকাল ৪ টায় নগরীতে এ র‌্যালি বের হয়।

এ  আনন্দর‌্যালিতে উপস্থিত ছিলেন বিএনপি’র ত্রাণ ও পুনর্বাসন বিষয়ক সম্পাদক কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি’র আহবায়ক সাবেক এমপি হাজী আমিন উর রশিদ ইয়াছিন,  সদস্য সচিব হাজী জসিম উদ্দিন,  কুমিল্লা দক্ষিণ জেলা যুবদলের সভাপতি ভিপি আশিকুর রহমান মাহমুদ ওয়াসিম, সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন, কুমিল্লা মহানগর যুবদলের সভাপতি উদবাতুল বারী আবু  ও সাধারণ সম্পাদক ইউসুফ মোল্লা টিপু, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান বিপ্লব।

ধর্ষণের ভিডিও ধারণ করে অর্থ আদায়, নগরীর টমছম ব্রীজ থেকে যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ। পরবর্তীতে গোপনে ভিডিও ধারন করে সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারের হুমকি দিয়ে অর্থ আদায়ের মাধ্যমে হয়রানি করার অভিযোগে জাহেদ (৩৫) নামে এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

২৪ সেপ্টেম্বর রাতে কুমিল্লা নগরীর টমছম ব্রীজ এলাকায় অভিযান চালিয়ে ধর্ষককে আটক করা হয়।

আটককৃত ধর্ষক ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলার বাঁশপাড়া (নতুনগ্রাম) গ্রামের মৃত আবুল বশরের ছেলে।

রবিবার (২৫ সেপ্টেম্বর) বিকালে কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ভিকটিম রুনা (২৬) (ছদ্মনাম) কে বিয়ের প্রলোভন দেখিয়ে গত ১০ জানুয়ারি থেকে ২৫ জুলাই পর্যন্ত বিভিন্ন সময়ে কুমিল্লা নগরীর বিভিন্ন হোটেলে নিয়ে বিয়ের প্রলোভন দেখিয়ে একাধিকবার ধর্ষণ করে। পরবর্তীতে বিয়ের জন্য চাপ দিলে সে তাল-বাহানা শুরু করতে থাকে ও গোপনে ধারণকৃত ধর্ষণের ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দিয়ে বিভিন্ন সময়ে ভিকটিমের নিকট হতে মোটা অংকের অর্থ আদায় করে।

উক্ত বিষয়ে কুমিল্লার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

 

 

নগরীর চকবাজার থেকে ৭ লাখ টাকা মূল্যের ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর চকবাজার থেকে ফেন্সিডিলসহ মোঃ সুমন হোসেন (৩০) নামে এক মাদক ব্যবসায়িকে আটক করেছে জেলা গোয়েন্দা শাখার একটি টীম।

শনিবার (১৭ সেপ্টেম্বর) রাত ১০টায় চকবাজার ট্রাংক রোড সংলগ্ন সিটি সুপার মার্কেটের নীচ তলায় একটি গোডাউনে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় ৭ লাখ ২০ হাজার টাকা মূল্যের ৪৮০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

আটককৃত সুমন গোডাউনটি জনৈক জহিরুল আলমের কাছ থেকে ভাড়া নিয়ে ফলের গোডাউন হিসেবে ব্যবহার করতো এবং এর আড়ালে মাদক ব্যবসা চালাতো। চকবাজার এলাকায় তার “বকশী সুইটস এন্ড ফল ভান্ডার” নামে একটি ফলের দোকান আছে।

জিজ্ঞাসাবাদে সে জানায়, তার সাথে মোঃ হাসান (৩৮) নামে আরও একজন আছেন। সে এখন পলাতক। তার সার্বিক সহযোগীতায় তারা সীমান্তবর্তী এলাকা থেকে ফেন্সিডিল সংগ্রহ করে অধিক মূল্যে বিক্রি করার উদ্দেশ্যে নিজেদের গোডাউনে মজুদ রাখে।

কুমিল্লা নগরীতে ভোট কেনার সময় নগদ টাকাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীতে ভোট কেনার সময় ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নগদ টাকাসহ মোঃ ফারুক (৩১) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) কাজী আব্দুর রহীমের নেতৃত্বে মঙ্গলবার (১৪ জুন) বিকালে নগরীর ১৭নং ওয়ার্ড পাথুড়িয়া পারায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে প্রায় ২০০ ভোটার আইডি কার্ডের ফটোকপি ও নগদ ৫৮ হাজার টাকা উদ্ধার করা হয়।

আটককৃত যুবক কুমিল্লার গুলাবাড়ী এলাকার ছাদেক মিয়ার ছেলে।

কুমিল্লার অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) সোহান সরকার এ বিষয়টি নিশ্চিত করেছেন। আটককৃত যুবককে জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেটের কাছে হস্তান্তর করা হয়েছে।

চান্দিনায় অভিনব কায়দায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে আটক ২

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনায় অভিনব কায়দায় ট্রাকে করে গাঁজা পরিবহনকালে ৫ কেজি গাঁজাসহ দুই মাদক পাচারকারিকে আটক করেছেন র‌্যাব-১১, সিপিসি-২।

বুধবার (৭ জুলাই) গভীর রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার বেলাশ্বর এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।এ সময় তাদের কাছ থেকে ৫ কেজি গাঁজা ও মাদক পরিবহনের কাজে ব্যবহৃত ট্রাকটি জব্দ করা হয়।

আটককৃত মাদক পাচারকারিরা হলেন, কুমিল্লার সদর দক্ষিণ উপজেলার ভাটপাড়া গ্রামের মোঃ তৌহিদুল ইসলামের ছেলে মোঃ মঞ্জুরুল ইসলাম (২৪) ও কুমিল্লা নগরীর শুভপুর গ্রামের মোঃ আবুল বাসারের ছেলে মোঃ শরিফুল (২৫)।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায় যে, তারা দীর্ঘদিন যাবৎ কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটককৃতদের বিরুদ্ধে কুমিল্লার চান্দিনা থানায় মামলা দায়ের করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

নগরীর কাটাবিলে ৩ সহযোগীসহ গালকাটা বাচ্চু গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ১৬, ১৭ ও ১৮ নং ওয়ার্ডে ত্রাসের রাজত্ব কায়েম করা গালকাটা বাচ্চু এবং তার ৩ সহযোগীকে ৪ কেজি গাঁজাসহ গ্রেফতার করেছে পুলিশ।

সোমবার (২১ জুন) দুপুরে নগরীর কাটাবিল এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তার আপন ভাই ১০-১৫ মামলার আসামী হানিফ মিয়াকেও গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, কুমিল্লা নগরীর চকবাজার পুলিশ ফাড়ির অন্তর্গত কাটাবিল এলাকায় কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন চৌধুরীর নির্দেশে, এসআইরফিকুল ইসলাম, এএসআই হান্নান আল মামুন, এএসআই রোবেল মাহমুদ সঙ্গীয় ফোর্স মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ।

অভিযানে কাটাবিল এলাকার বাসিন্দা ওই এলাকায় দীর্ঘদিন ধরে সন্ত্রাসী কর্মকাণ্ড করে আসা গলাকাটা বাচ্চুকে ৩ সহযোগীসহ গ্রেফতার করে। এ সময় তাদের কাছ থেকে ৪ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

কুমিল্লা কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বখতিয়ার উদ্দিন জানান, গ্রেফতারকৃত গলাকাটা বাচ্চু চুরি, ছিনতাই, ডাকাতিসহ বিভিন্ন সন্ত্রাসী কর্মকাণ্ড পরিচালনা করত। তার উশৃঙ্খলতায় অতিষ্ট ছিল এলাকার মানুষ।গোপন সংবাদের ভিত্তিতে সেই গলাকাটা বাচ্চুকে গ্রেফতার করা হয়েেছে। গ্রেফতারকৃত গলাকাটা বাচ্চু ও তার ৩ সহযোগীর বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করে জেল হাজতে পাঠানো হয়েছে।

কুমিল্লা নগরীতে ক্রিকেট খেলাকে কেন্দ্র করে ছুরিকাঘাতে যুবক খুন

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়ায় ছুরিকাঘাত করে মো: আমিন হোসেন নামের  এক  যুবককে ছুরিকাঘাত করে হত্যা করা হয়।

নিহত মো: আমিন হোসেন কুমিল্লার মুরাদনগর উপজেলার দারাবাজার এলাকার মো: নোয়াব আলীর ছেলে।  তারা বর্তমানে কুমিল্লা নগরীর দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মহিলা কাউন্সিলর গলিতে বসবাস করছিলেন।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) সকালে দক্ষিণ ঠাকুরপাড়া এলাকার মাঠে তাকে ছুরিকাঘাত করে বখাটে যুবকরা । এরপর স্থানীয়রা তাকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখান থেকে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর সিদ্ধান্ত নেওয়া হয়।  পরে বিকেলে ঢাকা নেওয়ার পথে তার মৃত্যু হয়।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানায়, ক্রিকেট খেলাকে কেন্দ্র করে কথা কাটাকাটির জের ধরে উপযুর্পরি ছুরিকাঘাত করে তাকে হত্যা করে স্থানীয় বখঅটে পারভেজ ও আরমান।

কোতয়ালী মডেল থানার ইন্সপেক্টর (তদন্ত) বিল্লাল হোসেন জানান, মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে রয়েছে। ঘাতককে গ্রেফতার করার জন্য অভিযান চলছে।