Tag Archives: কুমিল্লা

কুমিল্লায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার

কুমিল্লায় ইয়াবাসহ শীর্ষ সন্ত্রাসী মামুন গ্রেফতার

 

স্টাফ রিপোর্টারঃ

মাদক, সন্ত্রাস, অস্ত্র চাঁদাবাজিসহ একাধিক মামলার আসামী কুমিল্লার শীর্ষ সন্ত্রাসী মামুন ও তার এক সহযোগিকে এক হাজার ইয়াবাসহ গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় একটি মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাজেস বড়ুয়া বিষয়টি নিশ্চিত করেন।

পুলিশ জানায়, সোমবার রাত থেকে মঙ্গরবার ভোর পর্যন্ত কুমিল্লার বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য উদ্ধারসহ বিশেষ অভিযান পরিচালনা করে ডিবি পুলিশ। এসময় কুমিল্লা আদর্শ সদর উপজেলার জগন্নাথপুর এলাকার নাজির অটোরিক্সা গ্যারেজের সামনের সড়ক থেকে নগরীর পাথুরিয়া পাড়া এলাকার মৃত. হারুন মিয়ার ছেলে একাধিক মামলার আসামী মোঃ মামুন মিয়া (৩৮) ও তার সহযোগি জগন্নাথপুরের ঝাকুনীপাড়া এলাকার মৃত. হারুন মিয়ার ছেলে মোঃ জসিমকে (৩৬) গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক হাজার ইয়াবাসহ একটি মোটরসাইকেল জব্দ করা হয়।

অভিযানে জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক তুষ্টলাল বিশ্বাস, সহকারি উপ-পরিদর্শক মোঃ আব্দুল্লাহ, মোঃ সাইদুর রহমান, আব্দুস সালামসহ অন্যরা অংশ নেয়।

কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার নাঙ্গলকোটে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যুর ঘটনা ঘটেছে। ইয়াসিন আরাফাত ও আব্দুল্লাহ আল নোমান নামে ছয় বছর বয়সেই শিশু দুটি সোমবার সন্ধ্যা থেকে নিখুঁত ছিল।

পরে আজ সকালে বাড়ির পাশে পুকুর থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়। নাঙ্গলকোট থানার পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ জানায়, নাঙ্গলকোট পৌরসভার উত্তরপাড়া এলাকার নজরুল ইসলামের ছেলে আরাফাত ও মাহফুজ হকের ছেলে নোমান গতকাল সন্ধ্যায় মাগরিবের নামাজের সময় বাড়ির পাশে পুকুর ঘাটে খেলছিল। এরপর থেকে তাদেরকে খুঁজে পাওয়া যায়নি। সন্ধ্যায় পুকুরে ও তাদেরকে খুঁজে উদ্ধার করতে পারেনি কেউ। পরে মঙ্গলবার সকালে দুজনের মরদেহ পানিতে ভেসে ওঠে। আরাফাত ও নোমান স্থানীয় একটি স্কুল ও মাদ্রাসায় প্রথম শ্রেণীতে পড়তো।

পুলিশ উপ-পরিদর্শক রিয়াজ হোসেন জানান, দুপুরে মরদেহ দাফনের পর আমরা সংবাদ পেয়েছি। তারপর শিশুর অবিভাবক এর সাথে কথা বলেছি – তারা যদি কোন অভিযোগ দিতে চান তাহলে থানায় অভিযোগ দায়ের করতে পারেন। তবে এ ব্যাপারে তারা কোন সদুত্তর দেয়নি।

কুমিল্লায় সকালে নিখোঁজ, রাতে নদীতে মিলল স্কুল ছাত্রের লাশ

কুমিল্লায় সকালে নিখোঁজ, রাতে নদীতে মিলল স্কুল ছাত্রের লাশ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদরের জগন্নাথপুর ইউনিয়নে বাড়ি থেকে স্কুলে যেতে গিয়ে নিখোজঁ হয় স্কুল ছাত্র রিহান। পরে রাতে তার লাশ মিলে কিশোরগঞ্জ ভৈরব নদীর ব্রিজের নিচ থেকে। এ ঘটনায় নিহতের বাড়িতে চলছে শোকের মাতম।

রোববার (১০ সেপ্টেম্বর) রাতে কিশোরগঞ্জ ভৈরব নদীর ব্রিজের নিচে রিহানকে জীবিত উদ্ধার করেছে পুলিশ। পরে নরসিংদী সদর হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে রোববার সকালে খালাতো ভাই ইমরানকে সাথে নিয়ে স্কুলে যেতে বের হয়ে নিখোঁজ হয় রিহান।

নিহত রিহান কুমিল্লা নগরের রাজগঞ্জ বাজারের মৎস্য ব্যবসায়ী মো শাহজাহান মিয়ার একমাত্র ছেলে। সে জগন্নাথপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের স্কুলের ৪র্থ শ্রেণির ছাত্র ছিল।

নরসিংদী মডেল থানার এসআই মোজাম্মেল হক জানান, তার লাশ উদ্ধার করে ময়নাতদন্ত করা হয়েছে। ময়নাতদন্ত বের হলে পরে বিস্তারিত জানা যাবে।

কুমিল্লা চকবাজার ফাড়িঁ পুলিশ পরিদর্শক মোহাম্মদ আলী জানান, রোববার সকাল ১১টার দিকে বাসা থেকে বের হয়। বিকেলেও না ফেরায় পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করেন। রাতে তার লাশ ব্রিজের নিচ থেকে পাওয়া যায়। শিশুটির শরীরে আঘাতের চিহ্ন আছে। তদন্ত তরে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনি ব্যবস্থা প্রক্রিয়ার্ধীন রয়েছে বলেও তিনি জানান।

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় গাঁজাভর্তি মাইক্রোবাস আটক করেছে পুলিশ।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা উপজেলার দোতলা এলাকা থেকে মাইক্রোবাসটি আটক করা হয়।

এসময় মাইক্রোবাস থেকে ৬৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, মাইক্রোবাস যোগে মাদক পাচারের গোপন সংবাদের ভিত্তিত্বে মহাসড়কের ছয়ঘড়িয়া এলাকায় অবস্থান নেয় চান্দিনা থানার উপ-পরিদর্শক (এস.আই) গিয়াস উদ্দিন ও (এস.আই) সৈকত দাসের নেতৃত্বাধীন পুলিশের একটি টিম। কুমিল্লা থেকে ছেড়ে আসা মাইক্রোবাসটিকে ছয়ঘড়িয়া এলাকায় এলাকায় গতিরোধ করার চেষ্টা করে। এসময় পুলিশের উপস্থিতি দেখে মাইক্রোবাসটি দ্রæত স্থান ত্যাগ করে দ্রুত গতিতে পালিয়ে যায়। চান্দিনা থানা পুলিশও সাথে সাথে পিছু নেয়। এক পর্যায়ে মহাসড়কের দোতলা এলাকায় মাইক্রোবাসটি ফেলে পালিয়ে যায় মাদককারবারীরা।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, এ ঘটনায় মাদক আইনে থানায় মামলা দায়ের করা হয়েছে। আসামীদের শনাক্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার গোলাবাড়ী থেকে বিভিন্ন ধরনের মাদকদ্রব্যসহ ২ জন যুবককে আটক করেছে র‌্যাব-১১।

গোপন সংবাদের ভিত্তিতে ১১ সেপ্টেম্বর গোলাবাড়ী এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

কুমিল্লার গোলাবাড়ীতে বিভিন্ন ধরনের মাদকসহ ২ যুবক আটক

 

উক্ত অভিযানে ৩৩ বোতল ফেন্সিডিল, ২৮ বোতল স্কাফ সিরাপ, ২ বোতল বিদেশী মদ ও ১ কেজি গাঁজাসহ দুইজনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, কুমিল্লার শুভপুর গ্রামের মমতাজ উদ্দিন ওরফে মন্টু মিয়ার ছেলে আশিকুর রহমান ওরফে জনি (৩৪) এবং চাঁদপুর জেলার কচুয়ার নয়াকান্দি গ্রামের স্বরূপা নন্দ সরকারের ছেলে শোভন সরকার (২৫)।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক স্কোয়াড্রন লীডার এ কে এম মুনিরুল আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা দীর্ঘদিন যাবৎ চাঁদপুর, কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে ফেন্সিডিল, স্কাফ সিরাপ, বিদেশী মদ ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য ক্রয়-বিক্রয় ও সরবরাহ করে আসছিল। উক্ত বিষয়ে কুমিল্লা জেলার কোতয়ালী মডেল থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। মাদকের মতো সামাজিক ব্যাধির বিরুদ্ধে র‌্যাবের অভিযান অব্যাহত থাকবে।

কুমিল্লায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে বসে পা দোলাচ্ছিল যুবক, অত:পর..

কুমিল্লায় ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে বসে পা দোলাচ্ছিল যুবক, অত:পর..

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচংয়ে ৩৩ হাজার ভোল্টের বিদ্যুতের টাওয়ারে উঠে পড়া এক যুবককে ২ ঘণ্টার চেষ্টায় উদ্ধার করেছে ফায়ার সার্ভিস।

রোববার সকাল সাড়ে ১০টায় উপজেলার ভরাসার বাজার এলাকায় এই ঘটনা ঘটে।

কুমিল্লার ফায়ার সার্ভিস লিডার জহিরুল ইসলাম এই তথ্য নিশ্চিত করেছেন।

উদ্ধার হওয়া যুবকের নাম নাসির উদ্দীন। সে তার নাম ছাড়া কিছুই বলতে পারছে না। তাকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে নেওয়া হয়েছে।

স্থানীয়রা জানায়, রোববার সকালের দিকে এক যুবককে টাওয়ারের চূড়ায় উঠে পা দোলাতে দেখে ফায়ার সার্ভিসকে খবর দেন স্থানীয়রা। পরে ফায়ার সার্ভিসের লোকজন এসে টানা দুই ঘণ্টার প্রচেষ্টায় ওই যুবককে উদ্ধার করেন

উপজেলা নির্বাহী কর্মকর্তা সাহিদা আক্তার বলেন, এই ছেলেটা আগেও একবার টাওয়ারে উঠেছিল। ছেলেটা অপ্রকৃতিস্থ। তার বিষয়ে খোঁজ খবর নেওয়া হচ্ছে। তার বাড়ির ঠিকানা পেলে তার জন্য যা করার দরকার হয় করব।

চান্দিনায় ইউপি সদস্যের বিরুদ্ধে কর কর্মচারীকে লাঞ্ছিতের অভিযোগ

চান্দিনায় ইউপি সদস্যের বিরুদ্ধে কর কর্মচারীকে লাঞ্ছিতের অভিযোগ

 

চান্দিনা প্রতিনিধিঃ

কুমিল্লার চান্দিনায় এক ইউপি সদস্যের বিরুদ্ধে কর কর্মচারীকে শারীরিক লাঞ্ছিত করার অভিযোগ উঠেছে। জনপ্রতিনিধির এমন দায়িত্বহীন কর্মকান্ডের বিরুদ্ধে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বরাবর লিখিত অভিযোগ করেন ভূক্তভোগী।

গত শুক্রবার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় উপজেলার মাইজখার ইউনিয়নের পানিপাড়া গ্রামে ওই ঘটনা ঘটে। হামলাকারী আবুল বাসার মাইজখার ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বর্তমান সদস্য। আহত কর কর্মচারী মো. মহসিন একই ইউনিয়নের কামারখোলা গ্রামের বাসিন্দা। তিনি চট্টগ্রাম আয়কর বিভাগে কর্মচারী পদে কর্মরত।

আহত আয়কর কর্মচারী মহসিন জানান, আমাদের নিজস্ব জমি সংক্রান্ত বিষয় নিয়ে গত ৫ সেপ্টেম্বর মোবাইল ফোনে ওই ইউপি সদস্যের সাথে আমার কথা কাটাকাটি হয়। ৮ সেপ্টেম্বর আমি চট্টগ্রাম থেকে বাড়ি আসার সময় রামমোহন নতুন বাজারের (পানিপাড়া বাজার) মাহী এন্টারপ্রাইজ দোকানে আসি। এসময় ওই দোকানে ইউপি সদস্য মো. বাসারও বসা ছিল। আমি সবার সাথে কুশল বিনিময় করে তার কাছে যেতেই সে ক্ষিপ্ত হয় আমার উপর অতর্কিত হামলা করে। এ ঘটনায় ওই ইউপি মেম্বারের বিরুদ্ধে লিখিত অভিযোগ করি।

অভিযুক্ত মো. আবুল বাসার ঘটনা সত্যতা স্বীকার করে বলেন- জমি সংক্রান্ত বিরোধে সে আমাকে মোবাইল ফোনে হুমকি ধমকি দেয়। ওই ক্ষোভে প্রথমে আমি তাকে ধাক্কা দেই এবং পরে দুই পক্ষের মধ্যেই হাতাহাতি হয়।

মাইজখার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শাহ্ সেলিম প্রধান ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। মহসিনকে তার মেয়ের সামনেই লাঞ্ছিত করেছে বলে আমি জেনেছি। এ ঘটনার সুষ্ঠু তদন্ত করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করার দাবী জানাই।

এ ব্যাপারে চান্দিনা উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তাপস শীল জানান, ওই ইউপি সদস্যের বিরুদ্ধে একটি লিখিত অভিযোগ পেয়েছি। অভিযোগটির বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নিতে জেলা প্রশাসক কার্যালয়ের স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক স্যারের কাছে পাঠানো হচ্ছে। সেখান থেকে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করবেন।

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

দাউদকান্দি উপজেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণা

 

জাকির হোসেন হাজারীঃ

কুমিল্লার দাউদকান্দি উপজেলা ছাত্রদলের আহবায়ক কমিটি ঘোষণা করা হয়েছে।

রবিবার (১০ সেপ্টেম্বর) রাতে কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের আহবায়ক আসিফ কবির ও সদস্য সচিব মাহমুদুল হাসান তামিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ৪৮সদস্যের এ কমিটি ঘোষণা করেন।

কমিটিতে উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক আবুল বাছেদকে আহবায়ক এবং খন্দকার রিমন আহম্মেদকে সদস্য সচিব করা হয়েছে।

জানা গেছে, গত ১৯আগষ্ট দাউদকান্দি উপজেলা ছাত্রদলের ৩১ সদসের কমিটি অনুমোদন দিয়েছিল জেলা ছাত্রদল। ওই কমিটিতে কাউসার মোল্লাকে আহবায়ক এবং খন্দকার রিমন আহম্মেকে সদস্য সচিব করা হলে উপজেলার বিএনপি ঘরানার নেতাকর্মীদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা দেয়। স্থানীয় বিএনপির নেতৃবৃন্ধকে অবগত না করে কিছু বিতর্কিত ও ভিন্ন রাজনৈতিক আদর্শে বিশ্বাসী ব্যাক্তিদের কমিটিতে অন্তর্ভুক্তকরণ এবং যোগ্য ও নিবেদিত ছাত্র নেতাদের কমিটিতে অবমূল্যায়ন করা হয়েছে বলে সামাজিক যোগাযোগ মাধ্যমে কমিটি বাতিলের দাবী তুলেন সংগঠনের তৃণমুল নেতাকর্মীরা। এরপর (২৪আগষ্ট) কুমিল্লা উত্তর জেলা ছাত্রদলের যুগ্ন আহবায়ক রেজাউল করিম স্বাক্ষরিত প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে ওই কমিটি বাতিল করা হয়।

ঘোষিত নতুন কমিটিতে সাইফুল হাসান ভূইয়া ও মেহেদি হাসান ঢালীসহ ২২জনকে যুগ্ম আহবায়ক এবং ২৪ জনকে সদস্য করা হয়েছে। আগামী এক মাসের মধ্যে উপজেলার সকল ইউনিয়নের কমিটি গঠনের কথা উল্লেখ করা হয়েছে।

 

কুমিল্লার বুড়িচংয়ে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

কুমিল্লার বুড়িচংয়ে ৫০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় প্রাইভেটকার থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ।

শনিবার সন্ধ্যায় সঙ্গীয় ফোর্সসহ এস আই মোঃ নুরুল ইসলাম কুমিল্লা-সালদা সড়কের বাকশীমূল ইউনিয়নের ছোট হরিপুর এলাকায় অভিযান পরিচালনা করেন।

পুলিশ জানায়, ব্রাহ্মণপাড়ার বাগড়া থেকে ছেড়ে আসা একটি প্রাইভেট কারকে সিগনাল দিলে চালক গাড়ি ফেলে পালিয়ে যায়। এসময় গাড়ি তল্লাশি করে ২০ পোটলা থেকে ৫০ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

পলাতক আসামি পিরোজপুর জেলার নাজিরপুর উপজেলার বাইজুরা সিকদার বাড়ির আনোয়ার হোসেন সিকদারের ছেলে মোঃ সাইফুল ইসলাম (৪২)।

এ ঘটনায় বুড়িচং থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করে পুলিশ।

কুমিল্লার আমড়াতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

কুমিল্লার আমড়াতলীতে বজ্রপাতে কৃষকের মৃত্যু

 

ডেস্ক রিপোর্টঃ

কুমিল্লায় বজ্রপাতে নুর ইসলাম (৪০) নামের এক কৃষকের মৃত্যু হয়েছে।

রোববার (১০ সেপ্টেম্বর) দুপুরে কুমিল্লা আদর্শ সদর উপজেলার আমড়াতলী ইউনিয়নের যশপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নুর ইসলাম কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলার বড়লই গ্রামের মৃত মোহাম্মদ আলীর ছেলে।

আমড়াতলী ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের মেম্বার কামাল উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।

স্থানীয়দের বরাত দিয়ে কামাল উদ্দিন জানান, যশপুর গ্রামের মঞ্জিল মিয়ার কৃষি জমিতে কাজ করছিলেন নুর ইসলাম। দুপুর ১টার দিকে হঠাৎ বজ্রপাতে তিনি ঘটনাস্থলেই মারা যান।