Tag Archives: কুমিল্লা জেলা প্রশাসন

কুমিল্লা জেলাজুড়ে ২৯টি মোবাইল কোর্টে ২০২ জনকে অর্থদন্ড প্রদান

 

শাহ ইমরান:

করোনা ভাইরাসের দ্বিতীয় স্রোত রোধে কুমিল্লা জেলা প্রশাসন জেলাজুড়ে জনসচেতনতা সৃষ্টিতে কাজ করছে।

সোমবার জেলাজুড়ে ২৯টি  মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। এ সময় ১৮৫টি মামলায় ২০২ জনকে অর্থদন্ড প্রদান করা হয়েছে। মোট অর্থদন্ডের পরিমান ৪১ হাজার ৮৫০ টাকা।

কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় সোমবার সকাল থেকে নগরীর রাজগঞ্জ, চকবাজার, কান্দিরপাড়সহ বিভিন্ন মার্কেটে জেলা প্রশাসন মোবাইল কোর্ট পরিচালনা করেন ।

এ সময় মাস্ক ব্যবহার না করায় ১১ জনকে জরিমানা করেন জেলা প্রশাসনের নির্বাহি ম্যাজিষ্টেট মোঃ মাজহারুল ইসলাম।

এছাড়া একই সময় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিষ্ট্রেট মোঃআবু সাঈদ।

এছাড়া জেলার বিভিন্ন উপজেলায় সচেতনতামূলক অভিযান পরিচালিত হয়েছে ।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেটরা জানান,পূর্বের চেয়ে এখন জেলা প্রশাসনের সচেতনতামূলক অভিযান বৃদ্ধি পেয়েছে । সাধারণ মানুষ এখন মাস্ক পড়ছে।  কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান চলমান থাকবে।

কুমিল্লা নগরীতে মাস্ক পরিধান নিশ্চিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান: ১১ জনকে অর্থদন্ড

 

স্টাফ রিপোর্টারঃ

করোনা ভাইরাসের সংক্রমণ রোধে কুমিল্লা জেলা প্রশাসক মোঃ আবুল ফজল মীরের নির্দেশনায় নগরীর রাজগঞ্জ ও চকবাজার এলাকায় সকল জনগণের মাস্ক পরিধান নিশ্চিত করতে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালতের অভিযান পরিচালনা করা হয়।

বুধবার (১৮ নভেম্বর) বেলা ১২টা থেকে দুপুর ২টা পর্যন্ত অভিযান পরিচালনা করেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস,এম,মুস্তাফিজুর রহমান। এসময় সার্বিক সহযোগিতা করেন জেলা পুলিশ টিম ।

এ সময় জনবহুল স্থানে মাস্ক পরিধান না করায় ১১ জন ব্যক্তিকে দন্ডবিধি, ১৮৬০ এর ২৬৯ ধারায় জরিমানা করা হয়। এছাড়া আবশ্যিকভাবে মাস্ক পরিধান করতে জনগণকে উদ্ধুদ্ধ করা হয় ও জনসচেতনতা সৃষ্টি করা হয়।

জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিষ্ট্রেট এস.এম. মুস্তাফিজুর রহমান জানান, কুমিল্লায় জেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

কুমেক হাসপাতালে অক্সিজেনের অভাবে অস্ত্রোপচার বন্ধ, বন্ধ হওয়া অক্সিজেন চালু করতে লাগবে ৬৯ লাখ টাকা

মনির হোসেন:
কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে অক্সিজেন না থাকায় সার্জারি, গাইনি ও অর্থোপেডিকস বিভাগে অস্ত্রোপচার চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। গত ৩০ জানুয়ারি থেকে অক্সিজেন পাইপ বিকল হলে এ সমস্যা দেখা দেয়। সেন্ট্রাল অক্সিজেন চালু করতে ৬৯ লাখ টাকা লাগবে বলে হাসপাতাল সূত্রে জানা য়ায়।

জানা যায়,১১ দিন সেন্ট্রাল অক্সিজেন বন্ধ থাকায় ছোট অক্সিজেন বোতল কিনে হাসপাতালের বিভিন্ন ওটিতে অপারেশনের কাজ করা হয়। গত ৭ জানুয়ারি একটি ছোট অস্ত্রোপচারে অক্সিজেনের কারনে এক জন রোগী মৃত্যু হওয়ার অভিযোগ পাওয়া যায়। শনিবার নারায়ণগঞ্জ থেকে অক্সিজেন না আসায় হাসপাতালে সার্জারি, গাইনি ও অর্থোপেডিকস বিভাগে অস্ত্রোপচার চিকিৎসাসেবা বন্ধ হয়ে যায়। এ কারণে জরুরি চিকিৎসা নিতে আসা অনেক রোগীকে ফিরে যেতে হয়েছে। অনেকে অস্ত্রোপচারের অপেক্ষায় হাসপাতালের শয্যায় দিন গুনছে।

এদিকে নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন রোগী বলেন, শ্বাসকষ্ট হচ্ছে কিন্তু অক্সিজেন নেই। বাধ্য হয়ে স্বজনকে শহরের বেসরকারি হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাচ্ছেন। সরকারি হাসপাতালের এমন অবস্থা আগে কখনো দেখেননি। কুমিল্ল মেডিকেল কলেজের সার্জারি বিভাগের কয়েকজন ডাক্তার বলেন, অক্সিজেনের অভাবে কোনো অস্ত্রোপচার করা যাচ্ছে না। এদিকে কাজী ফেরদৌস হক নামে হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী বলেন কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালটি অসুস্থ হয়ে গেছে,মনে হচ্ছে হাসপাতালের চিকিৎসা করাতে হবে। এখানে প্রয়োজনীয় লোকবলের যেমন ঘাটতি আছে, তেমনি অতি জরুরি যন্ত্রপাতিও অকেজো হয়ে পড়ে আছে। কোনো কোনোটি চলছে ধুঁকে ধুঁকে। হাসপাতাল ঘুরে এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা গেছে, মেডিকেল কলেজের নতুন ভবনের মাটির ভু গর্ভে  পি কাস্ট পাইল ড্রাইভ করার সময় অক্সিজেন পাইপ বিকল হয়ে গেলে গত ৩০ জানুয়ারি সন্ধ্যা থেকে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে।

উল্লেখ্য, গত ৩০ জানুয়ারি কুমিল্লা মেডিকেল কলেজের নতুন ভবনের মাটির ভু গর্ভে  পি কাস্ট পাইল ড্রাইভ করার সময় অক্সিজেন পাইপ বিকল হয়ে যায়।