All posts by jitu

যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে ইসি

যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকে ইসি

ডেস্ক রিপোর্ট:

আগামী সংসদ নির্বাচন ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠক করছেন ঢাকায় সফররত যুক্তরাষ্ট্রের প্রাক নির্বাচন পর্যবেক্ষক দলের প্রতিনিধিরা। মঙ্গলবার বেলা ১১টায় নির্বাচন ভবনে বৈঠকটি শুরু হয়।

নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার পরিচালক মো. শরিফুল আলম একথা জানিয়েছেন।

বৈঠকে প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুলের নেতৃত্বে পুরো কমিশন উপস্থিত আছেন। এছাড়া ইসির ঊর্ধ্বতন কর্মকর্তারাও অংশ নিয়েছেন।

এর আগে, সোমবার প্রতিনিধি দল আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টিসহ কয়েকটি রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে বৈঠক করে।

গত শনিবার দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের পূর্ব পরিস্থিতি যাচাই করতে ঢাকায় পৌঁছান যুক্তরাষ্ট্রের প্রাক-নির্বাচন পর্যবেক্ষক দলের ৬ সদস্য।

মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর-এলানের জামিন

মানবাধিকার সংগঠন অধিকারের আদিলুর-এলানের জামিন

ডেস্ক রিপোর্ট:

মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের জামিন দিয়েছেন হাইকোর্ট।

মঙ্গলবার বিচারপতি এমদাদুল হক আজাদের একক বেঞ্চ শুনানি শেষে এ রায় দেন।

এর আগে গত ২৫ সেপ্টেম্বর মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এ এস এম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ডের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করা হয়। পাশাপাশি জামিন চেয়েছেন তারা।

গত ১৪ সেপ্টেম্বর ঢাকার মতিঝিলের শাপলা চত্বর থেকে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার অভিযানে মৃত্যুর সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে করা মামলায় মানবাধিকার সংগঠন অধিকারের সম্পাদক আদিলুর রহমান খান ও পরিচালক এএসএম নাসির উদ্দিন এলানের দুই বছরের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

একইসঙ্গে তাদের ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে, যা অনাদায়ে আরও ১ মাসের কারাদণ্ড হবে।

ঢাকার সাইবার ট্রাইব্যুনালের বিচারক এ এম জুলফিকার হায়াত এ রায় ঘোষণা করেন।

২০১৩ সালে দায়ের হওয়া এই মামলার আসামি অধিকারের সম্পাদক আদিলুর এবং সংগঠনটির পরিচালক নাসির। তারা দুই জনই জামিনে ছিলেন।

২০১৩ সালের ৫ মে শাপলা চত্বরে হেফাজতে ইসলামের নেতাকর্মীদের সরিয়ে দেওয়ার ঘটনায় ৬১ জন নিহত হওয়ার কথা দাবি করেছিল অধিকার। তবে সরকারের পক্ষ থেকে এই সংখ্যাটি ১৩ বলে জানানো হয়।

সংখ্যা নিয়ে বিভ্রান্তি ছড়ানোর অভিযোগে ওই বছরের ১০ জুন সাধারণ ডায়েরি (জিডি) করে পুলিশের গোয়েন্দা শাখা (ডিবি)। পরে সেটি তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনে মামলা হিসেবে নথিভুক্ত করা হয়।

চৌদ্দগ্রামে ১২৪ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ

চৌদ্দগ্রামে ১২৪ কেজি গাঁজাসহ পিকআপভ্যান জব্দ

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে ১২৪ কেজি গাঁজাসহ একটি পিকআপভ্যান আটক করেছে থানা পুলিশ। সোমবার ভোররাতে উপজেলার ৫নং শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারের পূর্বপাশে গোপন সংবাদের ভিত্তিতে এসআই আব্দুল মতিনসহ সঙ্গীয় ফোর্স অভিযান চালায়।

এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদককারবারিরা দ্রুত পালিয়ে যায়। পিকআপটিতে গাছের গুঁড়িবোঝাই করা অবস্থায় ছিল। পরে তল্লাশি চালিয়ে ১২৪ কেজি গাঁজার প্যাকেটসহ পিকআপটি জব্দ করা হয়।

এ বিষয়ে চৌদ্দগ্রাম থানার ওসি ত্রিনাথ সাহা জানায়, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে শুভপুর ইউনিয়নের কাদৈর বাজারের পূর্বপাশে গাঁজাসহ গড়িটি আটক করা হয়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে চালকসহ দুজন দ্রুত পালিয়ে যায়।

চান্দিনায় শিক্ষার্থীকে গণধর্ষণের অভিযোগ, অভিযুক্ত শ্রমিক লীগ নেতারা হয়নি গ্রেফতার

 

চান্দিনা  প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনায় মাদ্রাসা ছাত্রীকে চোখ-মুখ বেঁধে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায়  আব্দুল কাদের সাব্বির (১৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ।

সোমবার (৯ অক্টোবর) সকালে মাদ্রাসা ছাত্রীর মা মাহিনুর বেগম বাদী হয়ে ইউনিয়ন শ্রমিকলীগ সভাপতি ও সাধারণ সম্পাদকসহ ৩ জনের নাম উল্লেখ করে থানায় মামলা দায়ের করেন। ওই ঘটনায় পুলিশ  অটোরিক্সা চালককে আটক করলেও মুল আসামিরা ধরাছোয়ার বাইরে রয়েছে।

আটক আব্দুল কাদের সাব্বির কুমিল্লার চান্দিনা উপজেলার মহিচাইল ইউনিয়নের পরচঙ্গা গ্রামের প্রবাসী মিজানুর রহমান এর ছেলে। সে পেশায় অটোরিক্সা চালক। ঘটনার সাথে অভিযুক্ত রুবেল ও ইউসুফ মহিচাইল ইউনিয়নের সদ্য ঘোষিত শ্রমিক লীগ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক।

জানা যায়, চান্দিনার মোহনপুর মহিলা মাদ্রাসার অষ্টম শ্রেণীর ছাত্রী গত শনিবার (৭ অক্টোবর) বিকেলে মায়ের কিস্তির টাকা দিয়ে সাব্বিরের অটোরিক্সা যোগে বাড়ি ফেরার পথে মহিচাইল সিংহবাড়ি অতিক্রম করার পর মহিচাইল গ্রামের রুবেল, ইউসুফসহ ৩ জন অটোরিক্সায় উঠে চোখ বেঁধে তুলাপুকুরিয়া এলাকায় নির্জন স্থানে নিয়ে যায়। সেখানে একটি ঘরে নিয়ে হাত-পা, ও চোখ বেঁধে ধর্ষণ করে।

মাদ্রাসা ছাত্রী জানায়, আমার চোখ বাঁধা রাখায় কে বা কয়জন ধর্ষণ করেছে বলতে পারছি না। তবে শুরু থেকে তারা ৪জন ছিল। ধর্ষণের পর রাস্তায় নিয়ে আমার চোখ খুলে আমাকে ছেড়ে দেয়। পরবর্তীতে আমি বাড়িতে গিয়ে আমার পরিবারকে বিষয়টি জানাই।

এদিকে সোমবার সরেজমিন গিয়ে জানা যায়, শনিবার ধর্ষণের ঘটনাটি ধামাচাপা দিতে মরিয়া হয়ে উঠে এলাকার কিছু মাতাব্বর। এই ঘটনায় রবিবার (৮ অক্টোবর) বিকেলে স্থানীয় একটি সালিসও বসে। ওই সালিসে টাকার বিনিময়ে রফাদফা করতে চাইলে অস্বীকৃতি জানায় ভূক্তভোগীর পরিবার। পরদিন সোমবার থানায় লিখিত অভিযোগ দেয় ভূক্তভোগী মাদ্রাসা ছাত্রীর মা।

চান্দিনা থানার অফিসার ইন-চার্জ (ওসি) মো. সাহাবুদ্দীন খাঁন জানান, সোমবার সকালে অভিযোগ পাওয়ার সাথে সাথে ভিকটিমকে সাথে নিয়ে অভিযান চালিয়ে সাব্বির নামে একজনকে আটক করা হয়েছে। ঘটনার সাথে জড়িত বাকিদের গ্রেফতারের চেষ্টা চলছে।

বেশি লাফালাফি করলে মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব: ওবায়দুল কাদের

বেশি লাফালাফি করলে মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব: ওবায়দুল কাদের

ডেস্ক রিপোর্ট:

রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র বন্ধ করা নিয়ে ষড়যন্ত্রের প্রসঙ্গ তুলে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, ‘যারা রূপপুর বন্ধ করতে চায়, তাদের মাথায় ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।’

রাজধানীর গাবতলীতে সোমবার ঢাকা মহানগর উত্তর আওয়ামী লীগ আয়োজিত শান্তি সমাবেশ ও মিছিলে এসব কথা বলেন তিনি।

রূপপুর নিয়ে বিএনপি নেতাদের সমালোচনার জবাবে ওবায়দুল কাদের বলেন, দুই চালান ইউরেনিয়াম এসেছে রাশিয়া থেকে। বেশি লাফালাফি করলে কিছু ফখরুলের মাথায়, কিছু আব্বাসের মাথায়, কিছু মঈন খানের মাথায়, কিছু রিজভীর মাথায় ঢেলে দেব। এখন ডান্ডা মেরে নয়, ইউরেনিয়াম ঢেলে ঠান্ডা করে দেব।

খেলা হবে স্লোগান আবারও সামনে এনে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন, ভোট হবে। আগামী জানুয়ারিতে ভোট হবে। জানুয়ারিতে ফাইনাল, নভেম্বরে কোয়ার্টার ফাইনাল এবং ডিসেম্বরে ফাইনাল খেলা হবে।

খালেদা জিয়ার কিছু হলে জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

খালেদা জিয়ার কিছু হলে জনগণ ক্ষমা করবে না: মির্জা ফখরুল

ডেস্ক রিপোর্ট:

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, ‘খালেদা জিয়ার মুক্তি ও সুচিকিৎসা নিয়ে তার পরিবার সরকারের কাছে একাধিকবার আবেদনই করেননি, প্রধানমন্ত্রীর সঙ্গে কথাও বলেছেন। দেশের মানুষ এত বোকা নয়। তারা বুঝেছে, তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী খালেদা জিয়া। তাকে যদি আটক রাখা যায় তাহলে তারা (সরকার) শাসন টিকিয়ে রাখতে পারবে। আজ তাই তাকে মৃত্যুর দিকে ঠেলে দিতে চায়। দেশের মানুষ জানিয়ে দিতে চায়, খালেদার কিছু হলে জনগণ আপনাদের ক্ষমা করবে না।’

সোমবার বিকেলে নয়াপল্টনে দলের চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তি ও উন্নত চিকিৎসার জন্য বিদেশে পাঠানোর দাবিতে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। দুপুর ২টায় এ সমাবেশ শুরু হওয়ার কথা থাকলেও বেলা ১১টা থেকেই মিছিল নিয়ে সমাবেশস্থলে আসতে থাকেন কর্মীরা। মির্জা ফখরুল যখন মঞ্চে আসেন তখন বিজয়নগর থেকে ফকিরাপুল মোড় পর্যন্ত লোকারণ্য হয়ে পড়ে।

সমাবেশ শেষে খালেদা জিয়াসহ সব রাজবন্দির মুক্তির দাবিতে আগামী ১৪ অক্টোবর বিএনপি নয়াপল্টন কার্যালয়ের সামনে বেলা ১১টা থেকে তিন ঘণ্টার গণঅনশন কর্মসূচির ঘোষণা দেন বিএনপি মহাসচিব।

মির্জা ফখরুল জানান, আজ সকালে খালেদা জিয়ার চিকিৎসায় নিয়োজিত বোর্ডের চিকিৎসকরা পরিষ্কার করে বলেছেন, দেশে যা যা করার দরকার সবই করা হয়েছে, এখন তাকে সুস্থ করতে হলে বিদেশে না নেওয়া ছাড়া বিকল্প নেই।

তিনি বলেন, খালেদা জিয়া দেশে সহনশীল রাজনীতি সৃষ্টি করেছিলেন। সংসদীয় গণতন্ত্র কায়েম করেছেন। আওয়ামী লীগ তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ১৭৬ দিন হরতাল দিয়েছে। আজ তারা তা মানছেন না। আওয়ামী লীগ সম্পূর্ণ জনবিচ্ছিন্ন দলে পরিণত হয়েছে।

ফখরুল জানায়, আজ মিথ্যা মামলায় ফরমায়েশি রায় দিয়ে বিএনপির ১৫ নেতাকে চার বছর করে সাজা দিয়েছে। গতকাল আরও ১৫ জন সাবেক ছাত্রনেতাকে কারাদণ্ড দেওয়া হয়েছে। তারা মনে করছে এদের আটক রাখলে বিএনপিকে প্রতিরোধ করা সম্ভব হবে। প্রতিটি সাজার বিরুদ্ধে হাজার হাজার কর্মী সৃষ্টি হচ্ছে। বিএনপি হচ্ছে ফিনিক্স পাখির মতো। অনেক সিনিয়র নেতাদের সাজা দিয়ে আটক রেখেছে। এগুলো করে ক্ষমতা আঁকড়ে ধরে রাখতে পারবেন না।

তিনি জানান, এবার ক্ষান্ত হোন। আর অত্যাচার করবেন না। আপনারা বুঝতে পারছেন না আপনাদের জন্য কী দাঁড়িয়ে আছে। ইতিহাস কাউকে ক্ষমা করে না। আইয়ুব-ইয়াহিয়াও পারেনি, এরশাদ পারেনি। আপনিও পারবেন না।

বিএনপি মহাসচিব বলেন, ‘গতকাল প্রধান বিচারপতি বলেছেন, রাজনীতির বাইরে গিয়ে বিচার করবেন। রাজনীতির মধ্যে থাকা যাবে না। আজও রাজনৈতিক কারণে ১৫ জনকে ফরমায়েশি রায় দিয়ে নেতাদের জেল দেওয়া হয়েছে। সরকার আদালতকে দলীয়ভাবে ব্যবহার করছে।’

ঢাকা মহানগর উত্তরের ভারপ্রাপ্ত আহ্বায়ক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে আমিনুল হক ও লিটন মাহমুদের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, আমীর খসরু মাহমুদ চৌধুরী, বেগম সেলিমা রহমান, ঢাকা মহানগর দক্ষিণের আহ্বায়ক আব্দুস সালাম, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, শামসুজ্জামান দুদু, আজম খান, আবুল খায়ের ভূঁইয়া, চেয়ারপারসনের উপদেষ্টা জয়নাল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী, ছাত্রবিষয়ক সম্পাদক রকিবুল ইসলাম বকুল, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক মীর সরাফত আলী সপু, আন্তর্জাতিক বিষয়ক কমিটির সদস্য ইশরাক হোসেন, যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু, মহিলা দলের সাধারণ সম্পাদক সুলতানা আহমেদ, মুক্তিযোদ্ধা দলের সাদেক খান, ছাত্রদলের ভারপ্রাপ্ত সভাপতি রাশেদ ইকবাল খান প্রমুখ।

বুড়িচংয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

বুড়িচংয়ে পানিতে ডুবে এক শিশুর মৃত্যু

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার বুড়িচং উপজেলা সদর এলাকায় বাড়ীর পাশের পুকুরের পানিতে ডুবে হাসান নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, সোমবার (৯ অক্টোবর) দুপুরে বুড়িচং উপজেলা সদরের মোঃ সফিক মিয়ার ছেলে এবং স্থানীয় দারুস সালাম মাদানীয়া মাদরাসার প্রথম শ্রেণির ছাত্র মোঃ হাসান (৭) বাড়ীর পাশের পুকুর হাত পা ধুতে গিয়ে পানিতে ডুবে যায়।

স্থানীয় মোঃ শাহ আলম জানায়, দুপুর অনুমান ৩টার সময় পাশের বাড়ীর মোঃ রুস্তম মিয়ার ছেলে রাফি পুকুরের পাশের রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখতে পায় হাসান পুকুরের পানিতে ডোবে যাচ্ছে।

তখন সে আত্মচিৎকার শুরু করলে আসে পাশের লোকজনসহ আমরা দৌড়াদৌড়ি করে পুকুরের পাড়ে এসে দেখি রাফি পানির নিচে তলিয়ে গেছে।

এলাকার লোকজন পুকুরের পানিতে নেমে অনেক খোঁজাখুঁজি করে পানির নিচ থেকে তাকে উদ্ধার করে বুড়িচং উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষণা করে।

বুড়িচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল হাসানাত খন্দকার জানান, এরকম কোন খবর পুলিশের কাছে নেই, এ বিষয়ে খোঁজখবর নেয়া হচ্ছে।

চৌদ্দগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে নিহত ইলেকট্রিক মিস্ত্রি

উপজেলা প্রতিনিধি:

কুমিল্লার চৌদ্দগ্রামে বিদ্যুৎ স্পৃষ্টে মো: সোহেল (৩২) নামে এক ইলেকট্রিক মিস্ত্রি নিহত হয়েছে। সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন শ্রীপুর উত্তর পাড়ার সিরাজ মিয়ার ছেলে।

ঘটনাটি ঘটেছে সোমবার বিকাল সাড়ে চারটায়। তথ্যটি নিশ্চিত করেন পৌর কাউন্সিলর হাসান মামুন শরীফ। মৃত্যুকালে সোহেল মা-বাবা, স্ত্রী ও এক মেয়ে সহ অসংখ্য গুনগ্রাহী রেখে যান।

জানা যায়, সোমবার বিকালে ইলেকট্রিক মিস্ত্রি সোহেল তার নিজগ্রামে স্বপন মিয়ার বিদ্যুৎ সংযোগের কাজ করতে বিদ্যুৎ খুঁটিতে উঠেন।

এ সময় ভুলবশতঃ কাজ করা অবস্থায় সে বিদুৎ স্পৃষ্ট হয়ে খুঁটির উপর থেকে নিচে পড়ে যায়।

স্থানীয়রা তাকে উদ্ধার করে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক দীর্ঘক্ষণ চেষ্টা করলেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। পরে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।

এ বিষয়ে চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের ডা. আবুল হাশেম সবুজ বলেন, ‘বিদ্যুৎ স্পৃষ্টে গুরুতর আহত সোহেল নামে এক ব্যক্তিকে হাসপাতালে আনা হয়।

প্রাথমিক চিকিৎসা প্রদান সহ দীর্ঘক্ষণ অবজারবেশনে রাখার পরেও তাকে বাঁচানো সম্ভব হয়নি। তিনি বিকাল সাড়ে চারটায় মৃত্যু বরণ করেন।’

কমিটি প্রদানের লক্ষ্যে কুবিতে আয়োজিত হলো ছাত্রলীগের কর্মীসভা

কমিটি প্রদানের লক্ষ্যে কুবিতে আয়োজিত হলো ছাত্রলীগের কর্মীসভা

চাঁদনী আক্তার, কুবি প্রতিনিধি :

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) শাখা ছাত্রলীগের শীর্ষ পদ-প্রত্যাশী নেতাদের মাঠ পর্যায়ে অবস্থান যাচাই এবং কমিটি প্রদানের লক্ষ্যে ছাত্রলীগের কর্মীসভা আয়োজন করা হয়েছে। এতে সভাপতি ও সাধারণ সম্পাদক পদের অর্ধশতাধিক জীবনবৃত্তান্ত জমা পড়েছেন বলে বিষয়টি নিশ্চিত করেছেন কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইউনুস।

সোমবার (৯ অক্টোবর) দুপুর সাড়ে তিনটায় কেন্দ্রীয় ছাত্রলীগের উদ্যোগে কেন্দ্রীয় নির্বাহী সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক আবু ইউনুসের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ কর্মীসভা আয়োজন করা হয়।

কর্মীসভায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সহ-সভাপতি কোহিনূর আক্তার রাখি এবং মো: সুমন খলিফা (ওয়ালিউল সুমন), গণশিক্ষা বিষয়ক সম্পাদক কামরুজ্জামান লিখন, ছাত্রবৃত্তি বিষয়ক সম্পাদক দিদার মাহমুদ আব্বাস, মাদ্রাসা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম, উপশিক্ষা ও পাঠচক্র সম্পাদক সাহিদুল ইসলাম শাকিল, উপ-অটিজম বিষয়ক সম্পাদক আনোয়ারুল কবীর দিপু।

এসময় কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি মোঃ সুমন খলিফা (ওয়ালিউল সুমন) বলেন, আজকের এই কর্মীসভার মাধ্যমে বাংলাদেশে ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদ আপনাদেরকে সুন্দর একটি কমিটি উপহার দিবে। আমার বাংলাদেশ ছাত্রলীগ ২০২৪ সালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে জননেত্রী শেখ হাসিনাকে বিজয়ী করার লক্ষ্যে প্রত্যেক পর্যায়ের নেতাকর্মীরা ঐক্যবদ্ধ হচ্ছি। আমরা মনে করি প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে যুদ্ধাপরাধীদের বিচারের আওতায় এনেছেন। এতে মনে করি মুক্তিযুদ্ধে শহিদদের রক্তের ঋণ কিছুটা লাঘব হয়েছে।

তিনি আরোও বলেন, আপনাদের মধ্যে বীর সৈনিকদের আড়ালে যেন কোন খন্দকার মোসতাক লুকিয়ে না থাকে। আপনারা সবাই সুসংগঠিত থাকবেন। আজকে এই লালমাটির ক্যাম্পাসে দাঁড়িয়ে বলতে চাই দ্বাদশ জাতীয় নির্বাচনে কুমিল্লা বিশ্ববিদ্যালয় হবে মুক্তিযুদ্ধের শক্তিশালী একটি দুর্গ।

কর্মীসভার সভাপতি ও বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় নির্বাহী সংসদের সহ-সভাপতি কোহিনূর আক্তার রাখি বলেন, বাংলাদেশ ছাত্রলীগ ৫০ লক্ষ নেতাকর্মীর সংগঠন। আজকের এই কর্মীসভার মাধ্যমে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে নতুন নেতৃত্বের স্পন্দন দেখতে চাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা যেভাবে দেশের উন্নয়ন করে যাচ্ছেন। আমরা চাই আগামী নির্বাচনে আপনারা শেখ হাসিনাকে নির্বাচিত করবেন । বাংলাদেশ ছাত্রলীগ দেশের উন্নয়নে, কান্ত্রিলগ্নে কাজ করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি বাংলাদেশ ছাত্রলীগের সকল নেতাকর্মী সামনের নির্বাচনে ওতপ্রোতভাবে কাজ করে যাবেন৷

এছাড়া, কর্মীসভায় আরও উপস্থিত ছিলেন কুমিল্লা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের পদ-পত্যাশী ও নেতাকর্মীরা।

আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারাবদ্ধ: প্রধানমন্ত্রী

আমরা অবাধ, সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানে অঙ্গীকারাবদ্ধ: প্রধানমন্ত্রী

ডেস্ক রিপোর্ট:

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে তার কার্যালয়ে সোমবার সাক্ষাৎ করেছেন সফররত সুইডেনের পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা বিষয়ক স্টেট মিনিস্টার ডায়না জান্স।

বৈঠক শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সরকার প্রধানকে উদ্ধৃত করে গণমাধ্যমকে জানায়, আগামী সাধারণ নির্বাচন অবাধ ও সুষ্ঠুভাবে অনুষ্ঠানে আমরা অঙ্গীকারবদ্ধ।

সুইডেনও চায় বাংলাদেশে অবাধ ও সুষ্ঠু নিরà