All posts by jitu

কনসার্ট করতে গিয়ে প্যান্ট ছিঁড়ল গায়িকা ইগি অজালেয়ার , অতঃপর…

অনলাইন ডেস্ক:

সৌদি আরবে নির্ধারিত সময়ের আগেই কনসার্ট বন্ধ করতে বাধ্য হলেন অস্ট্রেলিয়ান র‍্যাপার ইগি অজালেয়া। গায়িকার দাবি, প্যান্ট ছিঁড়ে যাওয়ায় মাঝপথেই কর্তৃপক্ষ তার কনসার্ট বন্ধ করে দিয়েছে। গত শুক্রবার সৌদি আরবে এ ঘটনা ঘটে। পরে সামাজিক যোগাযোগমাধ্যমে ঘটনাটির কথা শেয়ার করেছেন ৩৩ বছর বয়সী এই গায়িকা।

ভক্তদের কাছে দুঃখ প্রকাশ করেছেন ইগি। লিখেছেন, ‘প্রিয় ভক্তরা, কনসার্ট শেষ পর্যন্ত চালিয়ে যাওয়ার অনুমতি পাইনি আমি। তাই আগেই শেষ করতে হয়েছে। আমি খুবই দুঃখিত। আসলে মাঝপথে আমার প্যান্ট ছিঁড়ে যায়, এরপর কর্তৃপক্ষ এসে কনসার্ট বন্ধ করে দেয়।’

কনসার্টে পারফর্ম করার সময় হঠাৎ করেই প্যান্ট ছিঁড়ে যায় ইগি অজালেয়ার। গায়িকা তখন মঞ্চে বসে পড়েন। তখন তার দলের সদস্যরা দ্রুত এসে পরিস্থিতি সামাল দেন। ইগি বলেন, ‘ঘটনাটি সৌদি আরবেই ঘটল, এমন কিছু হওয়ার জন্য যা সবচেয়ে অনুপযুক্ত জায়গা।’

স্থানীয় শ্রোতাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন ইগি। বলেছেন ‘অসাধারণ সব স্মৃতি নিয়ে ফিরব। এখানে গাইতে আসা দারুণ ছিল। সবাই সহযোগিতা করেছে।’ ইগির কনসার্ট বন্ধ করে দেওয়ার বিষয়ে সৌদি আরবের আয়োজক কর্তৃপক্ষের কোনো বক্তব্য মেলেনি।

বিমানে বোমা আতঙ্কে যাত্রীদের নামিয়ে দিল বিমান

অনলাইন ডেস্ক:

বিমানে বোমা আতঙ্কে যাত্রীদের নামিয়ে দিয়েছে ভারতের একটি বিমান পরিচালনা সংস্থা। সোমবার (২৮ আগস্ট) যাত্রার শুরু আগমুহূর্তে একটি ফোনকলে বোমার আতঙ্ক ছড়িয়ে পড়লে যাত্রীদের নামিয়ে দেওয়া হয়। প্রেস ট্রাস্ট অব ইন্ডিয়া (পিটিআই) বিমানবন্দর সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, সকাল সাড়ে ১০টার দিকে একটি ফোনকলে এ বোমার আতঙ্ক ছড়িয়ে পড়ে। এ সময়ে বিমানটি কচি বিমানবন্দর থেকে বেঙ্গালুরু যাত্রার জন্য রানওয়ের দিকে যাচ্ছিল।

সংবাদমাধ্যম জানিয়েছে, খবর পেয়ে যাত্রীদের বিমান থেকে নামিয়ে নেওয়া হয় এবং বিমানটিকে পরীক্ষার জন্য আইসোলেশন বেতে নিয়ে যাওয়া হয়। রাজ্য পুলিশ জানিয়েছে, খবর পেয়ে নিরাপত্তা বিভাগ পুলিশ ও বোম্ব স্কোয়াডকে ডেকে নিয়েছে। এ সময়ে বিমানটিতে ১৩৮ জন যাত্রী ও এক শিশু ছিলেন।

পিটিআই জানিয়েছে, খবর পেয়ে প্রথমে যাত্রীদের নিরাপদ এলাকায় নিয়ে যাওয়া হয়। এরপর তাদের ব্যাগ ও মালামাল পুনরায় স্ক্যান করা হয়। তবে অনুসন্ধানে সন্দেহজনক কিছুই পাওয়া যায়নি। পুলিশ জানিয়েছে, এ ঘটনায় একটি মামলা হয়েছে এবং অনুসন্ধান চলছে। এ ছাড়া ওই ইন্টারনেট ফোনকলের মূলসূত্র খুঁজে বের করার চেষ্টা চলছে।

পুলিশ ও নিরাপত্তা সূত্র জানিয়েছে, এর আগে গত ১৮ আগস্ট দিল্লি থেকে পুনেগামী একটি বিমানে বোমা আতঙ্ক ছড়িয়ে পড়ে। এরপর বিমানটি আট ঘণ্টা দেরিতে পুনরায় যাত্রা করে। যদিও ফোনকলটি পরে ভুয়া হিসেবে প্রমাণিত হয়।

ইউনূসকে নিয়ে বিশ্বনেতাদের চিঠি, বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ

অনলাইন ডেস্ক:

নোবেলজয়ী অর্থনীতিবিদ প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেওয়া ১৬০ নেতাদের চিঠিকে বাংলাদেশের বিচার বিভাগের ওপর সরাসরি হস্তক্ষেপ বলে মন্তব্য করেছেন মামলা সংশ্লিষ্ট সিনিয়র আইনজীবী খুরশীদ আলম খান।মঙ্গলবার (২৯ আগস্ট) সুপ্রিম কোর্টে এনেক্স ভবনের সামনে সাংবাদিকদের কাছে এ মন্তব্য করেন তিনি।

আইনজীবী খুরশীদ আলম খান বলেন, বিশ্ব নেতারা বাংলাদেশের আইন, বিচার বিভাগকে না জেনে, পর্যালোচনা না করে অযাচিতভাবে বিচার বিভাগে হস্তক্ষেপ করছেন। তারা আদালতে ড. ইউনূসের মামলা নিয়ে এত মাতামাতি করছেন কেন আমার বুঝে আসে না।

বিশ্ব নেতাদের বাংলাদেশে আসার আমন্ত্রণ জানিয়ে খুরশীদ আলম খান বলেন, বাংলাদেশে আসুন, দেখুন কত স্বচ্ছতার সঙ্গে ড. ইউনূসের মামলার বিচারকাজ চলছে। শুধু ড. ইউনূসের কথায় বাংলাদেশের বিচার বিভাগ নিয়ে বিরূপ ধারণা পোষণ করবেন না।

এর আগে ড. মুহম্মদ ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করা এবং বাংলাদেশের আগামী সংসদ নির্বাচন সুষ্ঠু ও অংশগ্রহণমূলক করার জন্য শেখ হাসিনাকে সোমবার (২৮ আগস্ট) খোলা চিঠি দিয়েছেন ১৭৫ জন বৈশ্বিক নেতা।

চিঠির শুরুতে ‘মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’ সম্বোধন করে লেখা হয়েছে- আমরা নোবেল পুরস্কার বিজয়ী, নির্বাচিত কর্মকর্তা, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতার পাশাপাশি বাংলাদেশের বন্ধু হিসেবে লিখছি। ১৯৭১ সালে স্বাধীনতার পর থেকে আপনাদের জাতি যেভাবে প্রশংসনীয় অগ্রগতি অর্জন করেছে আমরা তার প্রশংসা করি।

কিন্তু, সম্প্রতি বাংলাদেশে গণতন্ত্র ও মানবাধিকারের প্রতি যে হুমকি দেখেছি তাতে আমরা গভীরভাবে উদ্বিগ্ন। আমরা বিশ্বাস করি, আসন্ন জাতীয় নির্বাচন অবাধ ও সুষ্ঠু হওয়া এবং নির্বাচনে প্রশাসন দেশের সব বড় দলের কাছে গ্রহণযোগ্য হওয়াটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। আগের দুটি জাতীয় নির্বাচনে বৈধতার অভাব ছিল।

বর্তমান প্রেক্ষাপটে মানবাধিকারের প্রতি যে হুমকি আমাদের উদ্বিগ্ন করে তা হলো- নোবেল শান্তি পুরস্কার বিজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের মামলা। আমরা উদ্বিগ্ন, সম্প্রতি তাকে টার্গেট করা হয়েছে। এটা ক্রমাগত বিচারিক হয়রানি বলেই আমাদের বিশ্বাস। এর আগে ৪০ জন বিশ্বনেতা তার নিরাপত্তা এবং স্বাধীনতা নিয়ে উদ্বিগ্ন হয়ে আপনার কাছে যে আবেদন করেছিলেন এই চিঠিটি তার ওপর ভিত্তি করে গড়ে তোলারই চেষ্টা।

আমরা বিনীতভাবে অনুরোধ করছি, আপনি অবিলম্বে অধ্যাপক ইউনূসের বিরুদ্ধে বর্তমান বিচারিক কার্যক্রম স্থগিত করুন।

তারপর আন্তর্জাতিকভাবে স্বীকৃত আইন বিশেষজ্ঞদের ভূমিকা রাখার সুযোগসহ আপনার দেশের মধ্য থেকে নিরপেক্ষ বিচারকদের একটি প্যানেল দ্বারা অভিযোগের পর্যালোচনা করা হবে। আমরা নিশ্চিত, তার বিরুদ্ধে দুর্নীতিবিরোধী এবং শ্রম আইনের মামলাগুলোর যে কোনো পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনার করলে তিনি খালাস পাবেন। আপনি জানেন, ‘কীভাবে সামাজিক ব্যবসার মাধ্যমে শূন্য দারিদ্র্য, শূন্য বেকারত্ব এবং শূন্য নেট কার্বন নিঃসরণ আন্তর্জাতিক অগ্রগতির জন্য একটি শক্তি হতে পারে’- এ নিয়ে প্রফেসর ইউনূসের কাজ আমাদের সবার জন্য অনুপ্রেরণামূলক।

সাম্প্রতিক দশকগুলোতে বাংলাদেশ এবং বাংলাদেশিরা কীভাবে বৈশ্বিক অগ্রগতিতে অবদান রেখেছেন তিনি তার একটি প্রধান উদাহরণ। আমরা আন্তরিকভাবে কামনা করি তিনি যেন নিপীড়ন বা হয়রানি মুক্ত হয়ে তার উদ্ভাবনী কর্মকাণ্ড চালিয়ে যেতে সক্ষম হন।

চিঠির সমাপ্তি টানা হয়েছে এভাবে ‘আমরা আশা করি, আপনি এই আইনি সমস্যাগুলোর সমাধান একটি সমীচীন, নিরপেক্ষ এবং ন্যায়সংগত পদ্ধতিতে নিশ্চিত করবেন। এর পাশাপাশি আসছে দিনে একটি অবাধ, সুষ্ঠু এবং অংশগ্রহণমূলক জাতীয় নির্বাচন এবং সব ধরনের মানবাধিকারের প্রতি সম্মান (প্রদর্শন) নিশ্চিত করবেন। সামনের দিনগুলোতে কীভাবে এই বিষয়গুলোর সমাধান করা হয় তা ঘনিষ্ঠভাবে নজরে রাখার জন্য আমরা বিশ্বের লাখ লাখ উদ্বিগ্ন নাগরিকদের শিবিরে যোগ দেব’।

রাজধানীর বায়ুমানে আবারও যেন অবনতি

অনলাইন ডেস্ক:

রাজধানী ঢাকার বায়ুমানে আবারও যেন অবনতি। বিশ্বজুড়ে বায়ুর মান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউ এয়ারের তথ্যমতে, আজ মঙ্গলবার (২৯ আগস্ট) বায়ুদূষণের শহরের তালিকায় ঢাকার অবস্থান তৃতীয়।

মঙ্গলবার (২৯ আগস্ট) সকাল সাড়ে ৭টার দিকে এয়ার কোয়ালিটি ইনডেক্স (একিউআই) অনুযায়ী ঢাকার বাতাসের স্কোর রয়েছে ১৫৭, যা দূষণের দিক থেকে বাতাসের মানকে অস্বাস্থ্যকর হিসেবে বিবেচনা করা হয়।

এ ছাড়া তালিকায় ১৬৬ স্কোর নিয়ে দূষিত বাতাসের শহরের শীর্ষে রয়েছে ইন্দোনেশিয়ার জাকার্তা, ১৬৩ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে সংযুক্ত আরব আমিরাতের শহর দুবাই। আর ভারতের কলকাতা ১৫৬ স্কোর নিয়ে চতুর্থ ও কাতারের দোহা রয়েছে ১৩২ স্কোর নিয়ে পঞ্চম স্থানে।

সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী প্রযুক্তি প্রতিষ্ঠান আইকিউ এয়ার প্রতিদিনই বায়ুদূষণের তালিকা প্রকাশ করে। একিউআই স্কোরের মাধ্যমে এর মান পর্যবেক্ষণ করা হয়।

শূন্য থেকে ৫০ স্কোরকে ভালো হিসেবে বিবেচনা করা হয়। ৫১ থেকে ১০০ মাঝারি হিসেবে গণ্য করা হয়; আর সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর বিবেচনা করা হয় ১০১ থেকে ১৫০ স্কোর। আর ১৫১ থেকে ২০০ স্কোর হলে তাকে ‘অস্বাস্থ্যকর’ বায়ু বলে মনে করা হয়।

২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে ‘খুব অস্বাস্থ্যকর’ বলা হয়। এ অবস্থায় শিশু, প্রবীণ এবং অসুস্থ রোগীদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমাবদ্ধ রাখার পরামর্শ দেওয়া হয়ে থাকে।

এদিকে ৩০১ থেকে ৪০০ এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে বিবেচিত হয়, যা নগরের বাসিন্দাদের জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে। সাধারণত একিউআই নির্ধারণ করা হয় দূষণের পাঁচটি ধরনকে ভিত্তি করে; যেমন : বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), এনও২, সিও, এসও২ ও ওজোন (ও৩)।

ঢাকা জেলার যুবদলের নতুন কমিটি গঠন

অনলাইন ডেস্ক:

পাঁচ বছর পর জাতীয়তাবাদী যুবদলের ঢাকা জেলার নতুন কমিটি গঠন করা হয়েছে। নতুন এ কমিটিতে সভাপতি হয়েছেন ইয়াছিন ফেরদৌস মুরাদ ও সাধারণ সম্পাদক হয়েছেন আইয়ুব খান। সোমবার (২৮ আগস্ট) রাতে কেন্দ্রীয় যুবদলের সভাপতি সুলতান সালাউদ্দিন টুকু ও ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম মিল্টন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।

এর আগের কমিটিতে ইয়াছিন ফেরদৌস মুরাদ সাধারণ সম্পাদক আর আইয়ুব খান সাংগঠনিক সম্পাদক ছিলেন।

পাঁচ সদস্যের আংশিক এ কমিটিতে জ্যেষ্ঠ সহসভাপতি হয়েছেন আবুল হাসেম। এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন দেলোয়ার হোসেন মাসুম। কমিটির সাংগঠনিক সম্পাদক হয়েছেন আ্যাডভোকেট মোকারম হোসেন সাজ্জাদ।

নতুন কমিটির সভাপতি ইয়াছিন ফেরদৌস মুরাদ বলেন, এখন দায়িত্ব আরও বেড়ে গেল। দেশের গণতন্ত্র পুনরুদ্ধারে ও গণতন্ত্রের নেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য দলের সব আন্দোলনে ঢাকা জেলা যুবদল আরও জোরালো ভূমিকা রাখবে।

এর আগে ২০১৮ সালের ৩০ এপ্রিল যুবদলের ঢাকা জেলার সর্বশেষ কমিটি গঠন করা হয়েছিল।

আন্দোলন ভিন্নদিকে নিতেই বিএনপি মহাসচিবের বিরুদ্ধে অপপ্রচার: ড্যাব

অনলাইন ডেস্ক:

বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ত্রাণ তহবিলের সহায়তায় চিকিৎসার জন্য সহায়তা নিয়েছেন মর্মে খবর ছড়িয়েছে সেটাকে মির্জা ফখরুলের চরিত্র হরণের চেষ্টা বলে অভিহিত করেছে চিকিৎসকদের সংগঠন ডক্টরস এসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশিদ ও মহাসচিব ডা. মো. আবদুস সালাম

সোমবার (২৮ আগস্ট) এক বিবৃতিতে বলেন, অতি সম্প্রতি বিএনপির মহাসচিব বাংলাদেশের গণতন্ত্র উদ্ধার আন্দোলনে আপোসহীন নেত্রী বেগম খালেদা জিয়া ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের অত্যন্ত বিশ্বস্ত সিপাহসালার, যার নেতৃত্বে দেশের মানুষ আবারও স্বৈরাচার মুক্ত একটি গণতান্ত্রিক বাংলাদেশ ফিরে পাবার দ্বারপ্রান্তে, যার ডাকে জনগণ শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে নিজের জীবনবাজি রেখে রাস্তায় সংগ্রামে শরিক হচ্ছে, তিনি যখন চিকিৎসা সংক্রান্ত জটিলতায় দেশের বাইরে গেছেন তখনই আন্দোলনকে নিপীড়ন নির্যাতনের মাধ্যমে দমন করতে না পেরে মিথ্যা সংবাদ প্রচারের মাধ্যমে তার ব্যক্তিগত চরিত্রহরণ করে আন্দোলনকে বিভ্রান্ত করার অপকৌশলে লিপ্ত হয়েছে একটি মহল।

তারা বলেন, মির্জা ফখরুল ইসলাম আলমগীর যাকে দেশের মানুষ আপাদমস্তক একজন সৎ ন্যায়নিষ্ঠ মানুষ হিসেবে জানে এবং যিনি সারা দেশে ব্যাপক জনপ্রিয়। তার সেই জনপ্রিয়তা ও ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এবং আন্দোলনকে ভিন্নখাতে প্রবাহিত করার জন্য অত্যন্ত অশালীনভাবে একটি ভূয়া চেক প্রদর্শনের মাধ্যমে তিনি সরকার থেকে ৫০,০০,০০০ টাকা চিকিৎসা বাবদ অনুদান নিয়েছেন বলে মিথ্যা সংবাদ প্রচার করা হচ্ছে।

ড্যাবের শীর্ষ দুই নেতা বলেন, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের চরিত্র হরণের চেষ্টা চালিয়ে যারা মিথ্যা প্রোপাগাণ্ডার আশ্রয় নিয়েছেন তাদের অপকর্ম সম্পর্কে পুলিশ প্রশাসনের তরফ থেকে তৎক্ষনাৎ কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি, যা অত্যন্ত দুঃখজনক। অথচ, এতদিন ধরে পুলিশ প্রশাসন কথায় কথায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দিয়ে সাধারণ জনগণকে অতিষ্ঠ করে তুলেছিল।

ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. হারুন আল রশীদ ও মহাসচিব ডা. মোঃ আব্দুস সালাম এক যৌথ বিবৃতিতে এই মিথ্যা প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেইসঙ্গে অনতিবিলম্বে যারা মিথ্যা প্রচারনা চালিয়েছেন তাদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি জোর দাবি জানিয়েছেন। অন্যথায় বাংলাদেশের সাধারণ জনগণ আন্দোলনের মাধ্যমে এই ধরনের অপপ্রচারের সমুচিত জবাব দিয়ে দিবে।

ব়্যাম্পে হেঁটে বডি শেমিংয়ের শিকার এনা সাহা

ব়্যাম্পে হেঁটে বডি শেমিংয়ের শিকার এনা সাহা

ডেস্ক রিপোর্ট:

ছোট বয়স থেকেই টলিউডের পর্দায় পরিচিত মুখ এনা সাহা। তবে টলিউডে ক্যারিয়ারের প্রসার সেভাবে জমাতে পারেননি তিনি। কেবল অভিনেত্রীই নন, তিনি টলিউডের এক প্রযোজকও বটে। নুসরত জাহান ও যশ দাশগুপ্তর ছবি এসওএস প্রযোজনা করেছিলেন তিনি।

তবে এরপর থেকে টলিউড সেভাবে এনাকে খুঁজে পাওয়া যায় না। নতুন কোনো কাজের খবর ভক্তদের সঙ্গে শেয়ার করেনি অভিনেত্রী। তবে সোশ্যাল মিডিয়ায় তার নিত্য উপস্থিতি। মাঝে মধ্যেই দেশ-বিদেশ থেকে ভক্তদের জন্য ছবি শেয়ার করে থাকেন টলিউডের এই অভিনেত্রী। সেই ছবি, সেই পোজ দেখে একশ্রেণি যেমন প্রশংসায় পঞ্চমুখ, তেমনই অন্য শ্রেণি কটাক্ষ করতে ছাড়েন না তাকে।

বারবার বডি শেমিংয়ের শিকার হতে হয় এনা সাহাকে। এবারও ব্যতিক্রম হলো না তার। সম্প্রতি বেঙ্গালুরুর এক ফ্যাশন শোতে দেখা গেল এনা সাহাকে। যেখানে বোল্ড লুকে রাম্পে হেঁটে তাক লাগালেন তিনি। তবে তার হাঁটা এক শ্রেণি একেবারেই পছন্দ করেননি।

রীতিমতো কটাক্ষ করে কেউ লিখলেন, এত ব়্যাম্প ওয়াকটাই পারে না। বডি শেমিং করে কেউ লিখলেন, ছোটা হাতি। কেউ আবার তাকে শরীরের যত্ন নেওয়ার আর্জি জানালেন। আবার কারও প্রশ্ন হলো এনাকে কোন দিক থেকে মডেলের মতো লাগে!

ফিগার নিয়ে এর আগেও কটাক্ষের মুখে পড়তে হয়েছে এনাকে। এ বিষয়ে বিন্দুমাত্র মাথা ঘামাতে নারাজ তিনি। বরাবরই ট্রোল বিষয়টা এড়িয়েই চলছেন। ক্যারিয়ারে নিজের মতো করে ভালো কাজ করে যাওয়ার পক্ষে এই অভিনেত্রী। তবে তেমন কোনো চরিত্রের প্রস্তাব ঝুলিতে নেই এনার। ফলে এখন মডেলিংয়ের দিকে নজর দিয়েছেন তিনি।

প্রসঙ্গত, চিনে বাদাম নিয়ে বেজায় সমস্যায় পড়তে হয়েছিল অভিনেত্রীকে। যশ দাশগুপ্ত সিনেমা মুক্তির ৪-৫ দিন আগেই টুইট করে তিনি জানিয়ে দিয়েছিলেন ‘চিনে বাদাম’র সঙ্গে তাঁর আর কোনো সম্পর্কই নেই। শৈল্পিক মতপার্থক্য, অর্থাৎ ক্রিয়েটিভ ডিফারেন্স হয়েছে নাকি তার। ফলে তিনি সিনেমাটিকে প্রায় খাদের ধারে ঠেলে দিয়ে উল্টো দিকে হাঁটা দিয়েছিলেন। এরপর আর সিনেমা করতে দেখা যায়নি তাকে।

নামাজের জন্য শাসন করায় মুয়াজ্জিন কন্যার আত্মহত্যা

ডেস্ক রিপোর্ট:

শেরপুরের নালিতাবাড়ীতে নামাজ না পড়ায় মৌখিকভাবে শাসন করেন মেয়াজ্জিন বাবা। আর এতে অভিমান করে ইঁদুর মারার বিষপান করে আত্মহত্যা করেছেন পনেরো বছর বয়সী কিশোরী কন্যা সুমাইয়া। সে পৌর শহরের থানা জামে মসজিদের মোয়াজ্জিন আতিকের কন্যা।

সোমবার রাত সাড়ে আটটার দিকে বিষপান করলে রাত দশটার দিকে সুমাইয়া হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।

সূত্রে জানা যায়, নালিতাবাড়ী পৌরশহরের একটি ক্বওমী মাদরাসায় পড়াশোনা করতো থানা মসজিদের মোয়াজ্জিনের কিশোরী কন্যা সুমাইয়া। সোমবার নামাজ না পড়ার জন্য তার বাবা তাকে মৌখিকভাবে শাসন করেন। এতে সে অভিমান করে রাত আনুমানিক সাড়ে আটটার দিকে ঘরে রাখা ইঁদুর মারার বিষ পান করে। পরে বিষয়টি টের পেয়ে তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায় পরিবারের লোকজন। এসময় চিকিৎসাধীন অবস্থায় রাত দশটার দিকে সে মারা যায়।

আরো জানা যায়, ওই কিশোরীর সহোদর আরেক এক ভাই একইভাবে বিষপানে আত্মহত্যা করেছে। গত কয়েক মাস আগে তার মা স্বাভাবিক মৃত্যুবরণ করেন। এমতাবস্থায় মানসিকভাবে ভেঙে পড়েছে ওই পরিবারটি।

নালিতাবড়ী থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক জানায়, এ বিষয়ে পরিবারের পক্ষ থেকে কোন প্রকার আপত্তি না থাকায় লাশ বিনা ময়নাতদন্তে দাফনের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পেঁপে চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে চোরের মৃত্যু

পেঁপে চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে চোরের মৃত্যু

ডেস্ক রিপোর্ট:

যশোরের কেশবপুরে পেঁপে চুরি করতে গিয়ে গাছ থেকে পড়ে আব্দুল জলিল (৪৮) নামে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।

রোববার রাতে উপজেলার পাঁজিয়া ইউনিয়নের বেলকাটি গ্রামে এ ঘটনা ঘটে। খবর পেয়ে সোমবার সকালে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

নিহত আব্দুল জলিল উপজেলার সাগদত্তকাটি গ্রামের মৃত কানাই মোল্ল্যার ছেলে। তিনি বেলকাটি আশ্রয়ণ প্রকল্পে বসবাস করতেন।

স্থানীয়রা জানায়, আব্দুল জলিল রোববার রাতে বেলকাটি গ্রামের তবিবুর রহমানের খেতে পেঁপে চুরি করতে যান। গাছে উঠে পেঁপে পাড়ার সময় তিনি পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। সকালে জমির মালিক তবিবুর রহমানের স্ত্রী ওই খেতে মরিচ তুলতে গিয়ে মরদেহ দেখতে পেয়ে চিৎকার দেন। এ সময় স্থানীয়রা এসে পুলিশকে খবর দেন।

পাঁজিয়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য রফিকুল ইসলাম বুলু জানান, আব্দুল জলিল এক গাছ থেকে পেঁপে চুরি করে অন্য গাছে উঠে। পেঁপে পাড়ার সময় পড়ে গিয়ে ঘটনাস্থলেই মারা যান। তাঁর মরদেহের পাশে একটি টর্চ লাইট, ১০ থেকে ১২ কেজি পেঁপে ভর্তি একটি বস্তা ও কয়েকটি পেঁপে পড়ে থাকতে দেখা গেছে।

কেশবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজুর রহমান জানায়, ঘটনাস্থল থেকে আব্দুল জলিলের মরদেহ উদ্ধার করা হয়েছে। এ বিষয়ে থানায় অপমৃত্যু মামলা হয়েছে। মরদেহ ময়নাতদন্তের জন্য যশোর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

গুজব ও মাদককে সামাজিকভাবে প্রতিরোধ করতে হবে: পুলিশ সুপার আব্দুল মান্নান

জাকির হোসেন হাজারী:
কুমিল্লা জেলা পুলিশ সুপার আব্দুল মান্নান ( বিপিএম) বলেন, যেহেতু সামনে জাতীয় নির্বাচন, এই সময়টাতে বিভিন্ন ধরেনের গুজব রটানোর চর্চা আমাদের দেশে আছে, আমাদের সতর্ক থাকতে হবে এই কারনে যে, দেশে অনেকেই চাঁদে সাইদির মতো মানুষকে দেখে, যে কারণে গুজবটা আমাদের জন্য একটা গজব। আর গুজবের ইস্যুগুলো হয় মূলতঃ ধর্মকে নিয়ে। সেরকম কোন ইস্যু যদি তৈরী হয়, প্রশাসনের লোকদের আগে মেসেজটা স্থানীয় জনপ্রতিনিধিদের কাছে আগে পৌছায়। আমি মনে করি প্রশাসনতো আমাদের জায়গায় আমরা সচেতন আছি, তাই জনপ্রতিনিধিদের বলবো, এই গুজব সম্পর্কে আপনারা সচেতন থাকবেন এবং মানুষের মাঝে সচেতনা বাড়াতে কাজ করবেন।

সোমবার(২৮ আগষ্ট) রাত সাড়ে ৮ টায় দাউদকান্দি মডেল থানা চত্বরে জনপ্রতিনিধি ও সুধীজনদের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্য তিনি একথা বলেন।
মাদক নিয়ে পুলিশ সুপার বলেন, এটা ভয়াবহ আকাà