Tag Archives: আটক

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের অস্ত্রের মহড়া:গ্রেফতার ৫, দেশীয় অস্ত্র উদ্ধার

স্টাফ রিপোর্টার:

কুমিল্লা নগরীতে কিশোর গ্যাংয়ের বেপরোয়া তৎপরতা দমনে অভিযান চালিয়ে পাঁচজনকে গ্রেফতার করেছে কোতোয়ালি থানা পুলিশ। এসময় তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে দেশীয় তৈরি বেশ কয়েকটি অস্ত্রও উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা যায়, গত ৩ এপ্রিল বিকেল আনুমানিক ৪ টার দিকে নগরীর ঠাকুরপাড়া মদিনা মসজিদ রোড এলাকায় একদল কিশোর গ্যাং সদস্য দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দেয়। তারা চাপাতি, রামদা/হাসুয়া, এসএস পাইপ দিয়ে তৈরি অস্ত্র ও সুইচ গিয়ারসহ মিছিল করে এলাকায় আতঙ্ক সৃষ্টি করে। এছাড়া পটকা ফাটানো, ছোটাছুটি, ভীতি প্রদর্শন এবং জনসাধারণের স্বাভাবিক জীবনযাত্রায় ব্যাঘাত ঘটায়।

এ ঘটনার পরিপ্রেক্ষিতে ৬ এপ্রিল রাতে কুমিল্লা কোতয়ালী মডেল থানার উদ্যোগে বিসিক শিল্পনগরীসহ নগরীর বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করা হয়।

অভিযানে জড়িত থাকার অভিযোগে পাঁচজনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন ফরহাদ হোসাইন (২২), ইব্রাহিম হোসেন জসিম(২২), শাহাদত হোসেন শান্ত (১৯), তানভীর আহম্মেদ (১৬) ও সাজ্জাদ হোসেন ওরফে রিতিক (১৭)।

পরবর্তীতে গ্রেফতারকৃতদের জিজ্ঞাসাবাদে তাদের দেওয়া তথ্য অনুযায়ী কোতয়ালী মডেল থানাধীন কুসিক ৭নং ওয়ার্ডের অশোকতলা বিসিক শিল্পনগরী সংলগ্ন নোনাবাদ পুকুরের পূর্ব পাড় এলাকায় তল্লাশি অভিযান চালানো হয়। সেখানে থেকে ৪টি দেশীয় তৈরি রামদা/হাসুয়া এবং ১টি এসএস পাইপ দিয়ে তৈরি বিশেষ ধরনের অস্ত্র উদ্ধার করা হয়, যা পরবর্তীতে জব্দ করা হয়েছে।

জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা তাদের সঙ্গে জড়িত আরও ১৪ জনের নাম-ঠিকানা প্রকাশ করেছে। এছাড়া তারা অজ্ঞাতনামা আরও ১৪০-১৫০ জন দুষ্কৃতকারীর সম্পৃক্ততার কথাও জানিয়েছে।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা ১৪০-১৫০ জনের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে মামলা দায়ের করেছে। গ্রেফতারকৃত আসামিদের বিধি মোতাবেক আদালতে সোপর্দ করা হয়েছে।

কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদুল আনোয়ার গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করে বলেন,
“কিশোর গ্যাংয়ের এ ধরনের সন্ত্রাসী কার্যক্রম কোনোভাবেই বরদাস্ত করা হবে না। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে এবং ভবিষ্যতেও আরও জোরদার করা হবে।”

পুলিশ জানিয়েছে, কিশোর গ্যাংয়ের এ ধরনের তৎপরতা রোধে নিয়মিত অভিযান পরিচালনা করা

বাঙ্গরায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগর :
কুমিল্লার মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানায় পৃথক অভিযানে ইয়াবা ও গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শনিবার (১৪ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর উত্তর ইউনিয়নের সরেরপাড় ইন্দিরা ব্রিজ এলাকা এবং একই ইউনিয়নের আমিননগর এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, উপজেলার বি-চাপিতলা গ্রামের মৃত আবুল হাসেমের ছেলে মো. জামাল হোসেন (৪০), শ্রীরামপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মো. ওয়ালিউল্লাহ (২২) এবং শ্রীকাইল দক্ষিণপাড়া এলাকার আব্দুর রহমানের স্ত্রী হনুফা বেগম (৩২)।

পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বাঙ্গরা বাজার থানার এসআই মো. আকবর হোসেন ও এএসআই আল আমিন সঙ্গীয় ফোর্স নিয়ে সরেরপাড় গ্রামের কোড়ের খাল সংলগ্ন ইন্দিরা ব্রিজের উপর অভিযান চালান। এ সময় জামাল হোসেন ও ওয়ালিউল্লাহকে আটক করা হয়। পরে তাদের তল্লাশি করে ২০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

অপরদিকে একই দিন আমিননগর এলাকায় পৃথক অভিযানে হনুফা বেগমকে আটক করা হয়। পরে তার হাতব্যাগ তল্লাশি করে এক কেজি গাঁজা উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল কাদের জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। রবিবার দুপুরে তাদেরকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

 

চৌদ্দগ্রামে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেফতার

 

চৌদ্দগ্রাম প্রতিনিধি :

কুমিল্লার চৌদ্দগ্রামে র‌্যাব-১১, সিপিসি-০২ এর বিশেষ অভিযানে আসলাম মিয়া নামের মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে।

গ্রেফতার হওয়া আসলাম মিয়া উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া গ্রামের মৃত নুরু মিয়ার ছেলে।

মঙ্গলবার (০৩ মার্চ) দুপুরে তথ্যটি নিশ্চিত করেছেন কুমিল্লার র‌্যাব-১১, সিপিসি-০২ এর উপ-পরিচালক সাদমান ইবনে আলম।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার ভোর রাতে র‌্যাব-১১, সিপিসি-০২ এর একটি আভিযানিক দল চৌদ্দগ্রাম উপজেলার জগন্নাথদীঘি ইউনিয়নের সাতঘরিয়া এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আসলাম তার নিজ বাড়িতে অবস্থান করছে বলে আমাদের কাছে খবর আসে। তাৎক্ষনিক র‌্যাব সদস্যরা আসামির বাড়িতে অভিযান চালিয়ে মাদক মামলার যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি মো. আসলাম মিয়াকে গ্রেফতার করতে সক্ষম হয়।

র‌্যাবের প্রাথমিক অনুসন্ধানে আরও জানা যায়, গ্রেফতারকৃত আসামি কুমিল্লা আদালত কর্তৃক মামলার রায় ঘোষণার পর সাজা এড়াতে আত্মগোপনে চলে যায় এবং বিভিন্ন জায়গায় সু-কৌশলে আত্মগোপনে থাকে। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সাজা কার্যকরের জন্য আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বি-বাড়িয়াতে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ যন্ত্রপাতিসহ একজন গ্রেফতার

স্টাফ রিপোর্টার:

বি-বাড়িয়া জেলার নাসির নগর উপজেলার মুরিয়াউক এলাকায়  রবিবার ( ২৫ জানুয়ারি) ভোররাতে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনী অভিযান পরিচালনা করে   ১টি সিসিটিভি ডিভিআর, ৩টি সিসিটিভি ক্যামেরা এবং ১টি স্মার্টফোনসহ  ওয়ারেন্টভুক্ত ১ জনকে গ্রেফতার করা হয়।

আটক হওয়া ব্যক্তি এবং উদ্ধারকৃত সরঞ্জামাদি  থানায় হস্তান্তর করা হয়েছে।

দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের
লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে
আসছে। দেশের শাস্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

তিতাসে যৌথ বাহিনীর অভিযান, অবৈধ অস্ত্রসহ একজন আটক

 

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার তিতাস উপজেলায় সেনাবাহিনীর নেতৃত্বে যৌথবাহিনীর অভিযানে অস্ত্রসহ একজনকে আটক করা হয়েছে।

রবিবার (২৫ জানুয়ারি) এ যৌথ অভিযান পরিচালনা করা হয়।

উক্ত অভিযানে তিতাস উপজেলার গোপালপুর এলাকা হতে ১টি দেশীয় বন্দুক, ১০ রাউন্ড এ্যামুনিশন, ১টি খেলনা বন্দুক এবং ১টি দেশীয় অস্ত্রসহ ১ জনকে আটক করা হয়।

গ্রেফতারকৃত ব্যক্তি এবং উদ্ধারকৃত অস্ত্র, গোলাবারুদ ও সরঞ্জামাদি তিতাস থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, দেশব্যাপী আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখা, অবৈধ অস্ত্র উদ্ধার, সন্ত্রাস দমন এবং মাদক নির্মূলের লক্ষ্যে বাংলাদেশ সেনাবাহিনী অসামরিক প্রশাসনের সহায়তায় নিয়মিতভাবে অভিযান পরিচালনা করে আসছে। দেশের শান্তি শৃঙ্খলা রক্ষার্থে বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা বদ্ধপরিকর।

পুলিশের অভিযানে আস্থা ফিরছে কুমিল্লাবাসির: এক মাসে বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র উদ্ধারসহ বিভিন্ন মামলায় ১,৩৮২ জন গ্রেপ্তার

স্টাফ রিপোর্টার:
গত এক মাসে কুমিল্লা জেলায় অপরাধ প্রবণতা অনেকটাই কমে এসেছে বলে বিভিন্ন সূত্র দাবি করছে। ৫ আগস্ট ছাত্রজনতার আন্দোলনে শেখ হাসিনা সরকারের পতনের পর সারা দেশের ন্যায় কুমিল্লা জেলায়ও আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি লক্ষ্য করা যায়। হামলা-ভাঙচুর, লুটপাট, দখলবাজি অহরহ ঘটতে থাকে। ২০২৪ সালের ৫ আগস্ট থেকে ২০২৫ সালের নভেম্বর মাস পর্যন্ত কুমিল্লা জেলায় অপরাধ প্রবণতা প্রকট আঁকার ধারণ করে। এ সময়ে আওয়ামী লীগ ও নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ জেলার বিভিন্ন অঞ্চলে ঝটিকা মিছিল, অগ্নিসংযোগ করে । এসব অপরাধ দমনে বিগত সময়ে পুলিশের অভিযান পর্যাপ্ত ছিল না বলে অনেকেই মনে করেন। কিন্তু গত ডিসেম্বর মাসে নতুন পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামানের যোগদানের পর দৃশ্যপট দ্রুত পরিবর্তন হতে থাকে। জেলা পুলিশ, ডিবি পুলিশ পূর্বের তুলনায় অনেক বেশি সক্রিয় হয়ে ওঠে। ফলে অপরাধ দমনে গ্রেপ্তার অভিযান বহুলাংশে বৃদ্ধি পায়। যা গত এক মাসের গ্রেফতার অভিযানের পরিসংখ্যান দেখলেই সহজে অনুমান করা যায়। ফলে বিগত এক মাস ধরে জেলায় আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনের কার্যক্রমও দেখা যায়নি।

কুমিল্লা জেলা পুলিশ সুপার আনিসুজ্জামান এর নির্দেশে গত এক মাসে জেলাজুড়ে অভিযান পরিচালনা করে বিভিন্ন মামলায় ১ হাজার ৩৮২ জনকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় পুলিশ বিপুল পরিমাণ মাদক ও অস্ত্র-গুলিও উদ্ধার করে।

শুক্রবার (৯ জানুয়ারি) জেলা পুলিশের এক প্রেস বিজ্ঞপ্তিতে অভিযানের এ তথ্য জানানো হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতারকৃতদের মধ্যে মাদক মামলায় ১৮৫ জন, ডেভিল হান্ট ফেজ টুতে-৪২৬ জন, ডাকাতির ঘটনায় জড়িত ২১ জন, নিয়মিত মামলায় ৭৫০ জন আসামি রয়েছে। এ সময় পুলিশ ৮০১ কেজি গাজা, ৪৫ হাজার পিস ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদক জব্দ করে । এছাড়া মাদক পরিবহন কাজে ব্যবহৃত ২টি পিকআপ, একটি বাস, দুটি ট্রাক, দুটি সিএনজি এবং ডাকাতির কাজে ব্যবহৃত ৪টি পিকআপ ও একটি ট্রাক জব্দ করা হয়। ডাকাতদের কাছ থেকে লুন্ঠিত স্বর্ণ ও কৃষকের ৮ টি গরু উদ্ধার করা হয়।
এছাড়া পুলিশ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তিনটি বিদেশি পিস্তলসহ ৪ টি পিস্তল, ৪টি এলজি, ১টি পাইপ গানসহ বিপুল পরিমাণ গুলি ও দেশীয় অস্ত্রশস্ত্র উদ্ধার করেছে।

পুলিশের সক্রিয়তা জনমনে অনেকটাই প্রশান্তি এনে দিয়েছে। যদিও পুলিশের কাছে মানুষের চাহিদা আরো অনেক বেশি। তারপরেও গত এক মাসে কিছুটা হলেও পুলিশে আস্থা ফিরেছে জনগণের। বেশ কয়েকজনের সাথে কথা বলে এমনটাই জানা গেছে।

চকবাজার এলাকার বাসিন্দা ব্যবসায়ি কামাল হোসেন জানান, গত এক মাস ধরে শহরে কিশোর গ্যাংয়ের উৎপাত অনেকটাই কমে গেছে। পুলিশ সক্রিয় হয়েছে, কিশোর অপরাধিরাও আত্মগোপনে চলে গেছে। পুলিশের কাছে এমন সক্রিয়তাই মানুষ আশা করে। আইনশৃংখলা পরিস্থিতিরও উন্নতি হচ্ছে।

কান্দিরপাড়ের ব্যবসায়ি আলমগীর হোসেন জানান, বর্তমান পুলিশ সুপারের যোগদানের পর পুলিশের মাঝে এখন সক্রিয়তা বৃদ্ধি পেয়েছে। অপরাধ কমছে। আশা করি পুলিশ আরো ভাল কাজ করবে।

ভিক্টোরিয়া কলেজের বিএসএস শাখার শিক্ষার্থী ইয়াছিন রাফান জানান, গত ২০/২৫ দিনে পুলিশের ভূমিকা প্রশংসনীয়। অপরাধ কর্মকান্ড কমতে শুরু করেছে। অপরাধিরা ভয়ে আছে। পুলিশের কাছে মানুষ এমনটাই আশা করে।

নাম প্রকাশে অনিচ্ছুক সুশীল সমাজের এক নাগরিক জানান, পুলিশের মাঝে কাজের গতি বেড়েছে, এটা ভাল দিক। তবে পুলিশকে তাদের নিজের মত কাজ করতে দিতে হবে। পুলিশ অপরাধি আটক করবে আর সেই অপরাধিকে ছাড়িয়ে আনার জন্য রাজনীতিবিদরা তদবির করবে, তা হওয়া উচিত নয়। আবার জনগণ যাতে হয়রানির শিকার না হয় সেদিকেও পুলিশকে খেয়াল রাখতে হবে। তাহলেই একটি সুন্দর সমাজ গড়ে উঠবে। নতুন পুলিশ সুপার যোগদান করেই ভাল সফলতা দেখাচ্ছেন। তাকে আরো সময় দিতে হবে। যাতে তিনি কুমিল্লার মানুষের নিরাপত্তার জন্য কাজ করতে পারেন।

কুমিল্লার পুলিশ সুপার আনিসুজ্জামান জানান, পুলিশ জনগণের সেবক। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা আমাদের প্রধান লক্ষ্য। তাই জনগণের নিরাপত্তার স্বার্থে  বিভিন্ন  অপরাধ দমনে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। বিশেষ করে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু, অবাধ করতে এই অভিযান আরো জোরদার করা হবে।

কুমিল্লার দূর্গাপুরে গাঁজাসহ ২ জন আটক

কুমিল্লার দূর্গাপুরে গাঁজাসহ ২ জন আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার দূর্গাপুরে ২০ কেজি গাঁজাসহ ২ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১।

সোমবার (৬ অক্টোবর) সকালে গোপন সংবাদের ভিত্তিতে কুমিল্লার কোতয়ালী মডেল থানাধীন দূর্গাপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ।

কুমিল্লার দূর্গাপুরে গাঁজাসহ ২ জন আটক

উক্ত অভিযানে ২০ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি সিএনজিসহ ২ জনকে আটক করা হয়।

আটককৃতরা হলেন, শান্ত ইসলাম (৩২) শরিয়তপুর জেলার নড়িয়া থানার গোলমাইজ গ্রামের মৃত. নাছির মল্লিকের ছেলে। খোকন মিয়া (৪৫) কুমিল্লার কোতয়ালী মডেল থানার শরিফপুর গামের মৃত. আশরাফ মিয়ার ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, তারা পরস্পর যোগসাজসে দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লাসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। আটককৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ এক যুবককে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার দেবীপুর এলাকায় অভিযান পরিচালনা করে র‌্যাব-১১ এর একটি আভিযানিক দল ।

এসময় ৪০ কেজি গাঁজাসহ মোঃ হৃদয় (২৬) নামক এক মাদক কারবারিকে আটক করতে করতে সক্ষম হয়।
সদর দক্ষিণে ৪০ কেজি গাঁজাসহ যুবক আটক

আটককৃত যুবক সদর দক্ষিণ উপজেলার দেবীপুর গ্রামের মৃত. খোরশেদ আলমের ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃত যুবক দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে কুমিল্লার বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ এর সদস্যরা।

সোমবার (১৮ আগষ্ট) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে বরুড়া উপজেলার বগাবাড়িয়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে র‌্যাব-১১। এ সময় সাড়ে ৩২ কেজি গাঁজা ও মাদক পরিবহণের কাজে ব্যবহৃত একটি ইজিবাইক উদ্ধার করা হয়।

কুমিল্লায় নারীসহ ৩ জন মাদক কারবারি আটক

আটককৃতরা হলেন, বেবী বেগম (৫০) মানিকগঞ্জ জেলার সিংগাইর উপজেলার হঠাৎপাড়া গ্রামের মৃত. ফজল করিমের মেয়ে, শিল্পী বেগম (৩০) ডিএমপি ঢাকা রূপনগর থানার মিরপুর ৬ নং ট ব্লকের মোঃ রবু মাতবরের মেয়ে এবং মোঃ সোহেল (২৫) একই ব্লকের মোঃ জহুরুল ইসলাম মুন্সীর ছেলে।

কুমিল্লা র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর সাদমান ইবনে আলম এই তথ্য নিশ্চিত করেছেন।

র‌্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন ধরে কুমিল্লার সীমান্তবর্তী এলাকা হতে মাদকদ্রব্য গাঁজা সংগ্রহ করে ঢাকা, মানিকগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে মাদক ব্যবসায়ীদের নিকট পাইকারি ও খুচরা মূল্যে বিক্রয় করে আসছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

কুমিল্লা মহানগরীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ

কুমিল্লা মহানগরীতে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ দেশি-বিদেশি অস্ত্র সহ কিশোর গ্যাংয়ের ৯ সদস্য আটক

 

স্টাফ রিপোর্টার:

সেনাবাহিনী ও র‍্যাবের সমন্বয়ে গঠিত যৌথ অভিযানে কুমিল্লা নগরী এবং সদর দক্ষিণ উপজেলায় কিশোর গ্যাংয়ের মূল অস্ত্র সরবরাহকারীসহ ৯ জনকে আটক করা হয়েছে। এ সময় বিপুল পরিমাণ অস্ত্র, গুলি, মাদক ও অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আজ রবিবার (২৭ এপ্রিল) ভোররাত পৌনে চারটায় সদর দক্ষিণ উপজেলার দুর্গাপুর এলাকায় অভিযান পরিচালনা করে অস্ত্র সরবরাহকারী মোঃ রুবেলকে (৩৫) আটক করা হয়। তিনি সম্প্রতি কুমিল্লা নগরীতে প্রকাশ্যে দেশীয় আগ্নেয়াস্ত্র প্রদর্শন করে আলোচনায় আসেন এবং কিশোর গ্যাংদের নিকট অস্ত্র সরবরাহ করতেন।

পরে নগরীর রেসকোর্স (পলাশী গলি) এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে মোঃ আকিব হোসেন (২৯), মোঃ সাজ্জাদ হোসেন (৪৭) ও মোঃ শাহাদাত হোসেন (২৮) কে আটক করা হয়। অভিযানে টেবিলের নিচে লুকিয়ে রাখা অবস্থায় একটি ৯ এমএম পিস্তল, চার রাউন্ড গুলি, একটি রিভলভার, আট রাউন্ড রিভলভার অ্যামুনিশন, ইয়াবা, বিদেশি মদ, স্বর্ণের চেন, ল্যাপটপসহ নানা অবৈধ সামগ্রী উদ্ধার করা হয়।

আটকৃত ব্যক্তিদের তথ্যমতে, কিশোর গ্যাংয়ের আরও চার সদস্য — মোঃ সাইফুল ইসলাম (১৯), মোঃ ইমরান হোসেন রতন (১৯), মোঃ মোজাহিদ (২১) এবং মোঃ রাফিউল আলম শফি (২০) — কে বিভিন্ন স্থানে অভিযান পরিচালনা করে আটক করা হয়। তাদের কাছ থেকে আরও চারটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

অভিযান চলাকালে হুমায়ূন কবির (৪৫) নামে আরেকজন অপরাধীকে আটক করা হয়, যিনি এই চক্রের সাথে সম্পৃক্ত বলে সন্দেহ করা হচ্ছে।

আটককৃত ব্যক্তি ও উদ্ধারকৃত আলামতসমূহ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলমান রয়েছে।